বছরের প্রথম সূর্যগ্রহণের সময় বাড়তি অর্থ ব্যয় এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা
চন্দ্রগ্রহণ। প্রথম সূর্য গ্রহণ ঘটবে এপ্রিল মাসের ২০ তারিখ। এই সূর্যগ্রহণ টি সকাল ৭ টা ০৪ মিনিট থেকে শুরু হবে যা চলবে রাত ১২ টা ৯ মিনিট পর্যন্ত। এই গ্রহণের অশুভ প্রভাব পড়বে পাঁচ রাশির ওপর।
প্রতিবছর দুটি গ্রহণ হবে। দুটি সূর্য গ্রহন আর দুটি চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণের সময় বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। তেমনি চলতি বছরে চারটি গ্রহণই হবে। দুটি সূর্যগ্রহণ আর দুটি চন্দ্রগ্রহণ। প্রথম সূর্য গ্রহণ ঘটবে এপ্রিল মাসের ২০ তারিখ। এই সূর্যগ্রহণ টি সকাল ৭ টা ০৪ মিনিট থেকে শুরু হবে যা চলবে রাত ১২ টা ৯ মিনিট পর্যন্ত। এই গ্রহন কিন্তু কখনোই ভারত থেকে দেখা যাবে না। তবে এর প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। তবে সেই প্রভাব কখনোই শুভ হবে না, অশুভ প্রভাব কাদের ওপর পড়বে, দেখুন।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য গ্রহনের সময় মেষ রাশির জাতক-জাতিকদের নানান সমস্যার মধ্য দিয়ে চলতে হবে। এসময় আপনাদের কর্মজীবনে নানান সমস্যা হবে । স্বাস্থ্যের উন্নতি হবে না। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। শরীর প্রায় সময়ই খারাপ থাকবে। কাজের জন্য আপনার মানসিক চাপ থাকবে। আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গে নানা অশান্তি বাঁধবে আপনার পরিবারের লোকেদের।

সিংহ রাশি
বছরের প্রথম সূর্য গ্রহনের সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ যাবে। এ সময়ে আপনার জীবন উত্থান পতন লেগেই থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা দিচ্ছেন তারা চাকরি পরীক্ষায় ততটা আগ্রহ থাকবে না। যদি আপনারা মন দিয়ে পড়াশোনা করেন তবে আপনাদের চাকরি হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে উন্নতি হবে ,তবে খরচ একটু বেশিই থাকবে তাই আপনার বাড়তি খরচের দিকে নজর দিতে হবে আর পরিবারের কারোরই পূর্ণ সমর্থন আপনি এ সময় পাবেন না। সকলের সঙ্গে সদভাব রেখে চলার চেষ্টা করবেন।

কন্যা রাশি
সূর্যগ্রহনের খারাপ প্রভাব পড়বে এই রাশিদের। এই সময় আপনাদের রাগ ক্রমশ বাড়বে। মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। সকলের দিকে খেয়াল রাখবেন। কথাবার্তা নিয়ন্ত্রনে রেখে চলার চেষ্টা করুন, না হলে চাকরি জায়গা থেকে ব্যবসার জায়গা আপনার নানান অবনতির সময় আসবে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। তাই মাথা ঠান্ডা করে সবদিকের কাজ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
এই রাশিদের শত্রুদের থেকে খুব সাবধানে থাকা উচিত, আপনাদের দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। দূরে ভ্রমণের সময় এড়িয়ে চলুন। যদি আপনি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন না হলে আপনার দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। এ সময় শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন। মাথা ঠান্ডা করে চলবেন।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণের সময় আর্থিক দিকে নানান সংকট লেগে থাকবে। আপনি যতই যত উপার্জন করুন না কেন আপনার ব্যয় তত বাড়বে। পরিবারের কারোর শরীর খারাপ হওয়ায় আপনাদের অর্থ খরচ একটু বেশিই বাড়বে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন না হলে জীবনে নানান অশান্তি আসতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications