Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Solar Eclipse 2024: সূর্যগ্রহণের অশুভ প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে, তালিকায় কারা রয়েছেন, দেখুন

Surya Grahan 2024: জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ৮ এপ্রিল। গ্রহণের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর। ৮ এপ্রিল রাত ৯ টা ১২ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে। যা চলবে ৯ এপ্রিল দুপুর ২ টো ২২ মিনিট পর্যন্ত। তবে এই সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। তবে ৫৪ বছর পর এই সূর্যগ্রহণে অনেক কাকতালীয় ঘটনা ঘটবে। সূর্যগ্রহণের সময় ধূমকেতু ও শুক্র ও বৃহস্পতিকে সরাসরি দেখা যাবে। সূর্য গ্রহণের প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের জীবনে আসবে নানান সমস্যা। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Solar Eclipse 2024

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি কোনও কাজ করেন আপনাকে খুব সাবধানে করতে হবে। অযথা কোনও চিন্তায় জড়াবেন না। আয় অনেকটাই কমবে। আপনার বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাধবে। তাই মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করুন। ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। সূর্যগ্রহণের অশুভ প্রভাবে আপনার জীবনে নানান সমস্যা আসবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় আপনার চাকরিতে খুব অশান্তির পরিবেশ তৈরি হবে। সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে আপনার তর্কাতর্কি লাগতে পারে। তাই আগেই সাবধান হন। চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে। এই সময় আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়া আপনার বৈবাহিক জীবনে আপনি একদমই সুখী হবেন না। নতুন সম্পত্তি কেনার আগে বারবার ভাববেন। এসময় আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি লাগবে।

  • কুম্ভ রাশি

বছরের প্রথম সূর্যগ্রহণের কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার ব্যবসায়ে নানান অসুবিধা আসবে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার আগে বাড়ির বড়দের পরামর্শ নেবেন। কর্মক্ষেত্রে চাপ আপনার বাড়তে থাকবে। এসময় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। তবে কঠিন পরিশ্রম করলে আপনিও কাজের জায়গায় সাফল্য পাবেন। এসময় মাথাব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। গাড়ি চালালে সাবধানে চালাবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+