বছরের প্রথম সূর্যগ্রহণের শুভ প্রভাব কাদের ওপর পড়বে, কাদেরই বা খরচ কমাতে হবে

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ গ্রহণ। প্রতি বছর দুটো করে গ্রহণ হয়। গ্রহণের প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের ওপর। সেটি ইতিবাচক হতে পারে আবার নেতিবাচকও হতে পারে। বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল ঘটবে।

সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কাদের ওপর পড়বে

সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কাদের ওপর পড়বে

গ্রহণের এই বিশেষ দিনে বৈশাখ মাসের অমাবস্যাও পড়েছে। তাই সূর্যগ্রহণ আরও বিশেষ হতে চলেছে। বছরের প্রথম সূর্য গ্রহন হবে মেষ রাশিতে হবে ও অশ্বিনী নক্ষত্রে। এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর এক বিশেষ প্রভাব পড়বে।

গ্রহণের সময়

গ্রহণের সময়

বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল সকাল ৭ টা ৪ মিনিট থেকে শুরু হবে তা শেষ হবে ১২ টা ২৯ মিনিটে। গ্রহণের সময়কাল ৫ ঘন্টা ২৪ মিনিট। তবে এই গ্রহণ কিন্তু ভারত থেকে কখনোই দৃশ্যমান হবে না।

কবে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

কবে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

প্রতিবছর দুটিও সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হয়। চলতি বছরেও ঠিক তাই, বছরের দ্বিতীয় এবং শেষ সূর্য গ্রহণ অক্টোবর মাসের ১৪ তারিখ হবে। এই বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ, কর্কট, তুলা ও মকর রাশিদের উপর বিশেষ প্রভাব ফেলবে এবং দ্বিতীয় সূর্য গ্রহন ঘটবে ১৪ অক্টোবর শনিবার। যেটি পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ গোলার্ধ থেকে দৃশ্যমান হবে। ভারত থেকে সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে না।

কাদের শুভ সময় শুরু হবে

কাদের শুভ সময় শুরু হবে

প্রথম সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এছাড়াও সিংহ, কন্যা, মকর রাশির উপরেও প্রভাব পড়বে। মিথুন, ধনু ও মীন রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে। সূর্যগ্রহণের কারণে তারা জীবনে খুব সাফল্য অর্জন করতে পারবেন। সকল কাজেও এগিয়ে যেতে পারবেন। জীবনে তাদের শুভ সময় শুরু হবে। তবে গ্রহণের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের মধ্যে তার মধ্যে রয়েছে মেষ, সিংহ ও কন্যা রাশি।

কোন রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে

কোন রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে

মেষ রাশি

বছরের প্রথম সূর্যগ্রহণে মেষ রাশিতেই হবে, তবে মেষ রাশির জাতক জাতিকাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এই সময়ে আপনাদের শারীরিক কষ্ট হবে, আর্থিক দিকেও নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন না।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি সূর্য, তাই বছরের প্রথম সূর্য গ্রহনের সিংহ রাশির জন্য অনুকূল হবে না। এসময়ে আপনি কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। ধৈর্য শক্তি দিয়ে সকল কাজ করতে হবে, না হলে আর্থিকভাবে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্যগ্রহণের কারণে কন্যা রাশির জাতক-জাতিকদের খুব খারাপ সময় শুরু হবে। কর্মক্ষেত্রে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এই সময়ে আয় ক্রমশ কমতে থাকবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সাফল্য মিলবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+