শনি অমাবস্যাতেই ঘটবে সূর্যগ্রহণ, এদিন কোন কোন কাজ করবেন না, জানুন
অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্রে গুরুত্ব রয়েছে গ্রহণের। তা সূর্যগ্রহণ ও কিংবা চন্দ্রগ্রহণ যাই হোক কেন? হিন্দুধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ২৯ মার্চ অত্যন্ত বিশেষ দিনটি। এদিনেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ।
আর এদিনেই পড়েছে চৈত্র অমাবস্যা। এই দিন পূর্বপুরুষদের খুশি করার অত্যন্ত শুভ একটি দিন। এই দিন শনিদেবের পুজো করলে আপনার জীবনের সফলতা লেগে থাকবে। সেই সঙ্গে করতে হবে মহাদেবেরও পুজো। এসময় ভুলেও এই কাজগুলি করবেন না। এতে কিন্তু আপনার জীবনে নানান সমস্যা আসবে। জানেন কোন কোন কাজ করবেন না?

প্রাণীদের হয়রানি করবেন না
চৈত্র অমাবস্যায় এমন কিছু নিয়ম আছে, সেগুলি মেনে চলতে হবে। যেমন কোন প্রাণীকে কখনোই হয়রানি করবেন না। বিশেষ করে গরু, কুকুর, কাকের কোনও ক্ষতি করবেন না। এতে শনিদেব রেগে যাবেন। এতে আপনার জীবনেও নানান সমস্যা আসবে।
এদের অপমান করবেন না
এই দিনে বাবা, মা প্রবীন বা কোনও মহিলাকে অপমান করবেন না। এতে শনিদেব আপনার জীবনকে আর্থিক সঙ্কটে ঘিরে ধরবে। সেই সঙ্গে আপনার জীবনে নানান সমস্যা আসবে। অর্থহানি পর্যন্ত হতে পারে।
চুল, নখ, দাড়ি কাটবেন না
শনি অমাসব্যায় চুল, নখ, দাড়ি কাটবেন না। এটি খুব অশুভ। এটি করলে জীবনে বাধার সমস্যা সৃষ্টি হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
আমিষ খাবেন না
এই বিশেষ দিনে মাংস ও মদ খাবেন না। আমিষ খাবার খেলে আপনার জীবনে সমস্যা হবে। শনিদেব রেগে যেতে পারেন। আর শনিদেবের ক্রোধের কারণে আপনার জীবন ছারখার হয়ে যাবে।
প্রতিকার
এই সময়ে এই প্রতিকারগুলি করুন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং শনিদেব কিছুটা হলেও খুশি হবেন। জানুন কী কী করবেন।
দারিদ্র ব্যক্তিদের দান করুন
এই অমাবস্যার দিন অভাবী, দারিদ্র ব্যক্তিদের দান করুন। সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের খাদ্য, বস্ত্র, তেল দান করুন। অশ্বথ গাছের পুজো করুন। সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
পুজো করুন
বলা হয়, শনি মন্দিরে গিয়ে এদিন যদি আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালান, হনুমান চালিশা পাঠ করেন। তাহলে শনিদেবের অশুভদৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে। সূর্য গ্রহণের সময় দেবতার পুজো করুন, ধ্যান করুন। এতে আপনার জীবনের উপর শুভ প্রভাব পড়বে। কোনও কাজে আপনিও পিছিয়ে পড়বেন না। এতে আপনার সকল কাজেই সফলতা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications