নতুন বছরে কবে, কখন ঘটবে প্রথম সূর্যগ্রহণ, গ্রহণের প্রভাব কোন রাশির ওপর কেমন পড়বে, দেখুন

নতুন বছরে কবে, কখন ঘটবে প্রথম সূর্যগ্রহণ, গ্রহণের প্রভাব কোন রাশির ওপর কেমন পড়বে, দেখুন

প্রতিটি বছরের দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হয়। জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহণকে খুব শুভ বলে ধরা হয় না। তবে কোন গ্রহণ লাগবে তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলে। ২০২৩ সাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ নতুন বছরেই শনি ও বৃহস্পতির গ্রহ ঘর পরিবর্তন করবে। এই গ্রহণ কিন্তু সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ২০২৩ সালে কোন সূর্য গ্রহণ কোন সময়ে কবে পড়েছে দেখুন।

খন্ডগ্রাস সূর্যগ্রহণ

খন্ডগ্রাস সূর্যগ্রহণ

এই খন্ডগ্রাস সূর্যগ্রহণ হবে নতুন বছরের এপ্রিল মাসের ২০ তারিখ। ভারতে শুরু হবে এই গ্রহণ সকাল ৭ টা ৪ মিনিট থেকে তা শেষ হবে দুপুর ১২ টা ২৯ মিনিটে। এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না। এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকাকে থেকে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

এই গ্রহণ নতুন বছরের ১৪- ১৫ তারিখ ঘটবে। এই দিন কিন্তু আবার পড়েছে আশ্বিন অমাবস্যা। ভারত থেকে এই গ্রহণ বৈধ হবে না। ভারতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে রাত ৮টা ৩৫ মিনিট থেকে, তা চলবে পরের দিন দুপুর ২ টো ২৫ মিনিট পর্যন্ত। এই গ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর থেকে।

তবে এই সূর্যগ্রহণই কিন্তু বারো রাশির ওপর প্রভাব ফেলবে

মেষ রাশি

মেষ রাশি

এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের ওপর। এই রাশির ব্যক্তিদের মন বিভ্রান্ত হতে পারে এবং কোনোও কঠিন রোগে তারা আক্রান্ত হতে পারেন, তা আগে থেকেই সাবধানে থাকুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

সূর্যগ্রহণের প্রভাব এদের আর্থিক দিকে কিছুটা অবনতি হতে পারে। আবার পরিবারের সদস্যদের অশান্তি বাঁধতে পারে। রাগ ক্রমশ বাড়তে থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

নতুন বছরে সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে এই রাশির ওপর। এই সময়ে আর্থিকভাবে আপনি খুব উন্নতি করতে পারবেন। জীবনে আপনার শুভ প্রভাব পড়বে, সেই সঙ্গে জীবনে সকল কাজেও সাফল্যও আপনি অর্জন করতে পারবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

সূর্যগ্রহণের বিশেষ প্রভাব আপনাদের ওপর পড়বে না। তবে আপনার শরীরের ওপর প্রভাব পড়বে। স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে আপনার।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়ে আপনার পারিবারিক জীবনে খুব উন্নতি হবে। তবে দাম্পত্য জীবনেও আপনার ভুল বোঝাবুঝি সব কেটে যাবে। তবে ক্রমশ বাড়তে থাকবে মানসিক চাপ।

 কন্যা রাশি

কন্যা রাশি

স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। অর্থনৈতিক অবস্থা খুব ভালো যাবে আপনার। দাম্পত্য জীবনে আপনাদের সুখ বজায় থাকবে।

 তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। কর্মক্ষেত্রে নানান বিতর্ক বাঁধতে পারে আপনার।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়ে খুব ভাবনা চিন্তা করে তবেই কোনও কাজের সিদ্ধান্ত নিন। আর্থিক দিকে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

 ধনু রাশি

ধনু রাশি

আপনার জীবনে এতদিন ধরে যে বাধা ছিল সেই বাধা এই সময় কেটে যাবে। আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

মকর রাশি

মকর রাশি

ব্যবসায় আপনার অনেক উন্নতি লাভ হবে। আপনার মনের যেকোনও ইচ্ছা পূরণ হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনার পারিবারিক থেকে দাম্পত্য জীবন সুখের হবে। আপনার আর্থিক দিকেও উন্নতির সম্ভাবনা রয়েছে।

 মীন রাশি

মীন রাশি

এই সময়ে ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। তবে শারীরিক কষ্টে আপনাকে ভুগতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+