চন্দ্রগ্রহণের প্রভাবে কারা ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন, কারাই বা মাথা ঠান্ডা রাখবেন

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। প্রতি বছর চারটি করে গ্রহণ হয়, দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। মে মাসের পাঁচ তারিখ ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এপ্রিল মাসের ২০ তারিখ ঘটেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। তারপরেই আসছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।


গ্রহণের সময়

গ্রহণের সময়

সূর্যগ্রহণের সময় চন্দ্রগ্রহণও কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে তুলা রাশি ও স্বাতী নক্ষত্রে। চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮ টা ৪৪ মিনিট থেকে শুরু হবে, যা চলবে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ ১ টা ২ মিনিটে।

গ্রহণকে শুভ বলে মনে করা হয় না

গ্রহণকে শুভ বলে মনে করা হয় না

রাহু ও কেতু পূর্ণিমার চাঁদকে গ্রাস করার ফলে এই চন্দ্রগ্রহণ ঘটে। গ্রহণ হওয়ার কিছু ঘণ্টা আগে থেকে বৈধ হবে সূতক সময়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কোনও গ্রহণকেই কিন্তু খুব শুভ হলে মনে করা হয় না। এই সময় অনেক কাজ আছে যেগুলো গর্ভবতী মহিলা, বৃদ্ধ, শিশুদের জন্য এম অনেক কাজ আছে যেগুলি করা একেবারেই নিষিদ্ধ। এই সময়ে ১২ রাশির জাতক-জাতিকাদের উপর কেমন প্রভাব পড়বে দেখুন।

মেষ রাশি

মেষ রাশি

চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এই রাশির ব্যক্তিদের ওপর। দাম্পত্য জীবনে নানান অসুবিধার সম্মুখীন হত হবে। খুব চাপের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। মানসিক চাপ বাড়তে থাকবে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

 বৃষ রাশি

বৃষ রাশি

শুক্র বৃষ রাশির অধিপতি, তাই চন্দ্রগ্রহণের সময় আপনার স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন। আর্থিকভাবে তেমন উন্নতি না করতে পারলেন আপনার আর্থিক সংকট থেকে বেরোতে পারবেন, হুট করে কোনও কাজ করার আগে সিদ্ধান্ত নেবেন না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, শরীর খারাপ খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এসময়ে আপনি নানান সমস্যা থেকে বের হতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। আর্থিক সংকট থেকে বের হতে পারবেন। শুধু তাই নয় যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার জীবনের সাফল্যের সময় শুরু হবে। বাইরে ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

কর্কট রাশি

কর্কট রাশি

চন্দ্রের নিজস্ব রাশি হল কর্কট রাশি। আপনার মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। শিক্ষা ও কর্মজীবনে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। তবে সেখানে কিন্তু আপনার সাফল্য মিলবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির তৃতীয় ঘরে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। এসময়ে কর্মক্ষেত্রে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। ভাই,বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না। আপনার নানা সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। তবে শরীরের প্রতি বিশেষ অর্থ নেওয়ার চেষ্টা করবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুব শুভ সময় শুরু হবে। চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের উপর। আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। স্বাস্থ্য আপনার ভালো যাবে, তবে এ সময় পরিবারের সঙ্গে অশান্তি বাঁধলেও মানতে পারেন। মাথা ঠান্ডা রেখে চললে সব কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। নানান সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশি ও স্বাতী নক্ষত্রে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। তাই তুলা রাশির ব্যক্তিদের এই সময় খুব সাবধানে থাকতে হবে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হলে সাবধানে বেরোবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত হয়েছেন, তাদের অশান্তি লেগেই থাকবে না।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চন্দ্রগ্রহণের কারণে বৃশ্চিক রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার পারিবারিক দিকে নানান অশান্তি লেগে থাকবে। চোখের সমস্যা বাড়বে। আর্থিক দিকে লাভ হবে না, তবে মানসিক চাপ একটু বাড়বে। কর্মক্ষেত্রে তেমন উন্নতি করতে পারবেন না আপনি।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির একাদশ ঘরে ঘটবে এই গ্রহণ। এই সময়ে আপনি খুব সুখী হবেন। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। হঠাৎ করে আপনি কোনও সুখবরে বেশি খুশি হবেন। সন্তানের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। সে পড়াশোনার জন্য বাইরে গেলে সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। শুধু তাই নয় বিদেশ যাত্রা করতে পারবেন। আপনার জন্য খুব ভালো সময় শুরু হবে।

 মকর রাশি

মকর রাশি

চন্দ্রগ্রহণের সময় খুব সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক-জাতিকাদের। এসময় আপনার যেকোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। বড় কোনোও কাজের সিদ্ধান্ত নেবেন না। খুব ভেবেচিন্তে কোন কাজের দিদ্ধান্ত নেবেন, ব্যবসায়িক চুক্তিকে সই করার আগে ভেবে নেবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির নবম ঘরে ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণ। এসময়ে পিতা মাতার স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। আপনার গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যেতে পারে। আর্থিক সঙ্কট লেগে থাকতে পারে। এসময় কাউকে টাকা ধার দেবেন না এবং কারোর থেকে ঋণ নেবেন না।

 মীন রাশি

মীন রাশি

চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে মীন রাশির জাতক-জাতিকাদের ওপর। খুব খারাপ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। কোনও কাজে সফলতা পাবেন না, আর্থিক সঙ্কট লেগে থাকবে জীবনে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+