দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীতে তৈরি হচ্ছে ‘সুকর্ম যোগ’, স্বপ্ন পূরণ করতে গণেশের পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন গণেশের বিশেষ পুজো করা হয় বলা হয়। এই চতুর্থ দিন যারা উপোস করে ভগবান গণেশের পুজো করেন তাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
জ্যোতিষশাস্ত্রে দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন গণেশের বিশেষ পুজো করা হয় বলা হয়। এই চতুর্থ দিন যারা উপোস করে ভগবান গণেশের পুজো করেন তাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এদিন তৈরি হচ্ছে 'সুকর্ম যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এদিন আপনি যেকোন শুভ কাজে হাত দিতে পারেন। সেই কাজেই আপনার জীবনে সাফল্য আসবে। সব কাজে আপনি এগিয়েও যেতে পারবেন। দেখুন কোন সময় পড়েছে দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী।

শুভ মুহূর্ত
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী পালিত হয়। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ সকাল ৬ টা ২২ মিনিট থেকে এই শুভ সময় শুরু হয়েছে যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭ টা ৫৮ মিনিট পর্যন্ত। আর যদি আপনি এই দিন ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পেতে চান তাহলে উপোস করে এদিন দেবতার পুজো করুন।

ভগবান গণেশের পুজো করুন
সুকর্ম যোগ সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, যা চলবে বিকাল ৪ টে ৪৫ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ এই দিন। যদি আপনি ভগবান গণেশের পুজো করেন তাহলে আপনার বাড়িতে আর্থিক অবস্থা খুব ভালো হবে । জীবনে আসবে সাফল্যও। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। জীবনে আপনার সাফল্য আসবে এবং সকল কাজে এগিয়েও যেতে পারবেন।

এই সময় করুন পুজো
দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী পুজোর শুভ মুহূর্তে পুজো করার খুব শুভ সময়। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ পালিত হবে এই পুজো, সকাল ৭ টা ০৪ মিনিট থেকে শুভ সময় শুরু হবে। যা চলবে ৮ টা ২৬ মিনিট পর্যন্ত। তারপর দুপুর ১২ টা ৩৫ মিনিট থেকে লাগবে। শুভ সময়, যা চলবে ১ টা ৫৮ মিনিট পর্যন্ত, তারপর ১ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে যা চলবে ৩ টে ২২ মিনিট পর্যন্ত এই মুহূর্তে পুজো করা খুব শুভ।

ঝামেলা এড়াতে করুন এই প্রতিকার
যদি আপনি দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীর উপবাস পালন করেন। তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। ভগবানের বিশেষ কৃপা পাবেন আপনি। গণেশের পুজো করলেন নানান সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। সমস্ত ঝামেলা এড়িয়ে যেতে পারবেন। আপনার জীবনে সুখ আসবে।

গণেশের মূর্তি স্থাপন করুন
এই বিশেষ দিনে মূল দরজার সামনে গণেশের মূর্তি স্থাপন করুন। এতে আপনার বাস্তু দোষ কাটবে এবং সকল বাধা থেকে মুক্তি পাবেন। ঘরে ফিরবে সুখ, শান্তি ফিরবে। নেতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে। জীবনে আসবে সাফল্যও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications