সূর্য, শনি তৈরি করছে এই মহাশক্তিশালী যোগ, রাজার হালে জীবন কাটাবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা সময়মতো ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিটে তৈরি হবে 'দ্বি দ্বাদশ যোগ’। এই যোগ অত্যন্ত শুভ।

শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। সূর্য মকর রাশিতে রয়েছে। যখন শনি ও সূর্য পরস্পরের থেকে ৩০ ডিগ্রি দূরত্বে অবস্থান করে, তখনই কিন্তু এই যোগ তৈরি হয়। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। কাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

astrology

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। ব্যবসা-বাণিজ্যে সাফল্য অর্জন করতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। জীবনে খুব সুখী হবেন।

দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। আপনার পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন। কর্মজীবী মহিলাদের যেকোনও বড় অর্জন শুধু কর্মক্ষেত্রে নয়, পরিবারেও তাদের সম্মান বাড়াতে থাকবে। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার বুদ্ধিমত্তার দ্বারা সব কাজ করতে পারবেন। তাছাড়া এসময় শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে। দাম্পত্য জীবনে সুখে থাকবে। শনির কৃপায় আপনার শরীর ভালো থাকবে।

এসময় প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে আপনার। এই সময়ে কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপও কমবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে। লটারি কাটতে পারবেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়ায় আপনার অত্যন্ত শুভ সময় শুরু হবে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া এসময় পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে পারবেন। আপনি জমি, বাড়ি ক্রয় বিক্রয় থেকে কাঙ্খিত লাভ পাবেন।

পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থীরা তাঁরা কিছু সুখবর পাবেন। এসময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+