দুর্গাপুজোর সময় কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা
হিন্দুদের একটি বড় উৎসবই হল দুর্গাপুজো। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছরের পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। অক্টোবর মাসের ৯ তারিখ থেকেই শুরু হচ্ছে দুর্গাপুজো।
আর এই পুজোর সময় কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। হুহু বাড়বে সম্পত্তির পরিমাণ। কাদেরই বা অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খারাপ সময় শুরু হবে কোন রাশির জাতক জাতিকাদের, জানুন।

- মেষ রাশি
দুর্গাপুজোর সময় মেষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় । এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। এমনকি যদি ব্যবসা করেন সেখানেও কিন্তু সাফল্য আসবে আপনার।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি ততটা শুভ নয়। এই সময় আপনার মোটামুটি যেতে চলেছে। তাই ব্যবসায় বিনিয়োগ করার আগে অবশ্যই ভেবে চিন্তে করবেন। তবে আর্থিক দিকে লাভ করতে পারবেন আপনি। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হতে পারবেন আপনি। মা দুর্গার কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের দুর্গাপুজোর সময় একদমই ভালো যাবে না। এসময় আপনার অর্থহানি হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকতে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের দুর্গাপুজোর সময় খুব ভালো যাবে। পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক চাপ আপনার আগের থেকে অনেকটাই কমবে। এসময় মা দুর্গার কৃপায় আপনি জীবনে সাফল্য পাবেন। তাই এই সময়ে দেবী দুর্গার পুজো দিন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের এই সময় মোটামুটি যেতে চলেছে। এসময় আপনি খরচ করলে অবশ্যই ভেবে চিন্তা করবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাবুন। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ না করাই ভালো। সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এসময় আপনি যদি বাবা-মাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। এই সময়টি আপনার জন্য খুব ভালো সময়। উমার কৃপায় আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সঙ্গে পরিবারের সকলের সদভাব বজায় থাকবে। এসময় শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি ততটা ভালো নয়। এসময় আপনার অর্থহানি হতে পারে। তবে ব্যবসার কাজে বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টি খুব ভালো যাবে না। এসময় আপনি যে কাজ করবেন সেখানেই সফলতা অর্জন করতে পারবেন। তবে দাম্পত্য জীবনে আপনার সুখ লেগে থাকবে। স্ত্রীর খুশিতে আপনিও খুশি থাকবেন। আপনার স্ত্রীর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই সময়টি মোটামুটি যেতে চলেছে। পুজোর সময় প্রত্যেকটি কাজে মন দেওয়ার চেষ্টা করুন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কারোর থেকে এই সময় ঋণ না নেওয়াই ভালো।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের এই সময়টি মিশ্র যেতে চলেছে। এসময় কোনও কাজ করার আগে বারবার ভেবে করুন। অর্থহানি হতে পারে। এই সময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। পরিবারে অশান্তি বাঁধতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications