দ্বৈত গজকেশরী যোগে কপাল খুলবে কাদের, অর্থপ্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের
হোলির পরেই অনেক বড় গ্রহরা তাদের ঘর পরিবর্তন করছে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। ২৭ মার্চ চাঁদ তার রাশি পরিবর্তন করবে। চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে।
সেখানে চাঁদের সঙ্গে বুধ ও বৃহস্পতির মিলন হবে। তৈরি হবে 'দ্বৈত গজকেশরী যোগ’। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, দেখুন।

- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হয়। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারেন। শরীর আপনার খুব ভালো থাকবে। তাছাড়া আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। আপনি উদ্যগ ও উদ্দমের সঙ্গে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি, গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে খুব শুভ সময়। এই সময় আপনি নতুন ব্যবসা থেকে কর্মক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। তাছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন। আপনি যদি সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনে আসা ছোটখাটো সমস্যা আপনি উপেক্ষা করবেন । পরিবারের কোনোও সদস্যের কোনও সুখবরই আপনি আরোও খুশি হবেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আইনি ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। আপনি বাড়িতে কোনও শুভ আয়োজন করতে পারবেন। আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। এসময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি আরো খুশি হয়ে উঠবেন। যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। এই সময় যারা পড়ুয়া রয়েছেন তাদেরও কিন্তু খুব ভালো সময়। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications