পার্সে এই জিনিসগুলি রাখলে ক্রুদ্ধ হন সম্পদের দেবী, ঘিরে ধরে আর্থিক সঙ্কটও
জ্যোতিষশাস্ত্রে সম্পদের দেবী বলে মনে করা হয় মা লক্ষ্মীকে। বলা হয়, মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থাকে, তাদের জীবনে সফলতা লেগেই থাকে। আর্থিক দিকেও তাদের যথেষ্ট লাভ হয়।
এমন অনেক জিনিস আছে সেগুলি পার্সে রাখাই যায় না। এতে জীবনে নানান সমস্যা আসে। মা লক্ষ্মী রেগে যান। পাশাপাশি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হয় ব্যক্তিকে। কোন কোন জিনিস পার্সে রাখলে দেবী লক্ষ্মী প্রচন্ড রেগে যান, জানেন?

ছবি সৌজন্য- pexels
ছেঁড়া টাকা বা কাগজ
আপনি আপনার পার্সে ছেঁড়া বা পুরনো কোনও টাকা একদমই রাখবেন না। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন। না হলে এতে আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আর্থিক সঙ্কট ঘিরে ধরবে আপনাকে, দেবী লক্ষ্মীও ক্রমশ রেগে যেতে থাকবেন।
পুরানো বিল
পুরনো বিল বা রশিদ অনেকেই তাদের মানিব্যাগে রেখে দেন। আবার অনেক পুরনো কাগজপত্র, ইলেকট্রিক বিল, ছেঁড়া কাগজ রেখে দেন। যা কিন্তু খুব অশুভ। এতে আপনার জীবনে নানান সমস্যা হবে। আর্থিক সমস্যায় জড়িয়ে পড়বেন আপনি। অর্থসঙ্কট দেখা দেবে জীবনে। তাই আগেই সাবধান হোন আপনি।
মৃত বা পূর্বপুরুষের ছবি
কোনও মৃত ব্যক্তি কিংবা পূর্বপুরুষের ছবি আপনি আপনার পার্সে ভুলেও রাখবেন না। এতে সম্পদের দেবী রেগে যান। তাই এমন জিনিস এখানে থাকলে আগেই সরিয়ে ফেলুন। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। আপনি কোনদিনও টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। যতই কঠিন পরিশ্রম করুন না কেন, আপনার জীবনে নানান সমস্যা লেগেই থাকবে।
এখানে রাখবেন না
যদি আপনি চামড়ার কোনও ব্যাগ ব্যবহার করেন, তাহলে তাতে ভুলেও কোনও ঠাকুরের ছবি রাখবেন না। এতে আপনার জীবনের নানান অশুভ প্রভাব পড়বে।
পার্স এখানে রাখবেন না
পার্সকে কখনোই মেঝেতে ফেলে রাখবেন না। কোনও জিনিসের উপর আপনি আপনার পার্স রাখতে পারেন। তবেই কিন্তু দেবী লক্ষ্মী খুশি হবেন এবং আপনার অর্থপ্রাপ্তি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications