Saturn’s sade sati: শনির কুদৃষ্টি এড়াতে চাইলে সাড়ে সাতির সময় এই কাজগুলি করবেন না

Saturn’s sade sati: শনির কুদৃষ্টি এড়াতে চাইলে সাড়ে সাতির সময় এই কাজগুলি করবেন না

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ প্রভাব রয়েছে। তবে শনিকে অনেক মানুষই ভয় পান। তার কারণ বলা হয় শনি যখন কোনও রাশির উপর কুদৃষ্টি ফেলেন তখন সেই রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসে না। সেই সঙ্গে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। শনি মকর রাশিতে রয়েছে। জানুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত সেখানেই থাকবে। তারপর ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। তাই এই সময় যেসব রাশি সাড়ে সাতি থেকে অর্ধশত জীবনে চলছে। তাদের খুব সাবধানে থাকতে হবে। না হলে তাদের জীবনে বড় সমস্যায় পড়তে হবে। আর্থিক দিকে তারা এ সময় কখনোই উন্নতি করতে পারবেন না।


কর্মফল অনুযায়ী ফল দান করেন এই গ্রহ

কর্মফল অনুযায়ী ফল দান করেন এই গ্রহ

যে সকল ব্যক্তির এই সময়ে শনির সাড়ে সাতি বা ধাইয়া শুরু হবে। জীবনে তারা কখনোই খারাপ কাজ করবেন না। এই সময় খারাপ কাজ করলে শনি দেবতা খুব রেগে যান। তিনি বিরক্ত হয়ে আপনার উপর কুদৃষ্টি ফেলবেন। আপনার জীবন তাতে আরোও অতিষ্ঠ হয়ে উঠবেন। কারণ, জ্যোতিষশাস্ত্রে বলা হয়, শনি একমাত্র দেবতা যে কর্মফল অনুযায়ী সকল রাশির ব্যক্তিকে ফল দান করে থাকেন। আপনি খারাপ কাজ করলে শনি আপনাকে খারাপ ফলই দেবে।

 আমিষ খাবার এড়িয়ে চলুন

আমিষ খাবার এড়িয়ে চলুন

এই সময় যারা সাড়েসাতি হবে যেসকল ব্যক্তির উপর সাড়েসাতির প্রভাব রয়েছে। তারা কখনোই এই সময় ভুল করে মদ, আমিষ খাবেন না। তাতে কিন্তু শনি খুব রেগে যান। এতে রেগে গিয়ে আপনার ওপর কুদৃষ্টি ও দিতে পারেন।

কুকুরকে বিরক্ত করবেন না

কুকুরকে বিরক্ত করবেন না

যে সকল ব্যক্তি শনির সাড়েসাতির দশায় পড়ছেন, তারা কখনই কুকুরকে বিরক্ত করবেন না। তাকে মারবেন না। কুকুরকে খাওয়ান, সেবা করুন। এতে শনিদেবতা খুব খুশি হবেন। তাতে কিছুটা কষ্ট আপনার কম হবে। সেই সঙ্গে আসতে আসতে জীবনে আপনার সাফল্য আসবে এবং আর্থিক দিকে আপনি উন্নতিও করতে পারবেন।

গরিব মানুষকে অপমান করবেন না

গরিব মানুষকে অপমান করবেন না

গরিব, অসহায় ব্যক্তিদের অযথা হয়রানি করবেন না। তাদের অপমান করবেন না। বৃদ্ধ এবং নারীদের সম্মান করার চেষ্টা করুন। তবেই আপনার জীবনে সাফল্য আসবে।

 কালো জিনিস দান করবেন না

কালো জিনিস দান করবেন না


শনিবার কালো কাপড়, জুতো, তেল এসব জিনিস কিনবেন না। কালো সংক্রান্ত কোনোও জিনিসই কিনবেন না। চুল, নখ দাড়ি কাটবেন না। শনিবার তেল দাণ করা খুব শুভ। তাই এই দিন আপনি তেল দান করতে পারেন। তবে এই তেল আপনি আগে থেকেই কিনে রাখবেন, শনিবার কিন্তু কিনবেন না।

কাদের জীবনে সাড়েসাতির প্রভাব পড়ছে

কাদের জীবনে সাড়েসাতির প্রভাব পড়ছে

বর্তমানে ধনু, মকর, কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে। মিথুন ও তুলা রাশির শনি সাড়ে সাতির প্রথম দশা চলছে। ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির খারাপ প্রভাব পড়বে অনেক রাশিদের ওপর।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+