সূর্যাস্তের পর কোন কোন কাজ করলে মা লক্ষ্মী খুব রেগে যান, জানেন
সূর্যাস্তের পর এমন কোন কাজ আছে যেগুলি করলে মা লক্ষ্মী খুব রেগে যান, আর্থিক দিকে খুব অবনতি হয়, জানুন কোন কোন কাজ করবেন না।
জ্যোতিষশাস্ত্রে সূর্যাস্তের পর এমন অনেক কাজ আছে যেগুলি করা একদমই উচিত না। এগুলি মানুষের অনেক ক্ষতি করে। আর্থিক দিকে নানান অবনতি হয়, জীবনে সাফল্য আসে না। দারিদ্রতার সম্মুখীন হতে হয়। সেইসঙ্গে দেবী লক্ষ্মী খুব রেগে যান। ভাগ্যের সমর্থন পাবেন না। জেনে নিন কোন কোন কাজ সূর্যাস্তের পর একদমই করবেন না।

হলুদ দান করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্যাস্তের পর সব জিনিস কিন্তু দান করা যায় না। যেমন হলুদ দান করা সূর্যাস্তের পর খুব খারাপ । কারণ হলুদ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। বৃহস্পতি গ্রহকে সম্পদের কারক বলেই জানি। আমরা তাই সন্ধ্যের পর হলুদ দান করা খুব অশুভ। এতে মা লক্ষ্মী রেগে যান। ঘরে আর্থিক দিকে খুব অবনতি হবে। এতে লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে না।

ঝাড় দেবেন না এই সময়ে
সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যেবেলা কখনোই ঘরে ঝাড় দেবেন না। কারণ এই সময়ে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করে। সূর্যাস্তের উপর ঘরে ঝাড় দেওয়া খুব অশুভ। এতে দেবী লক্ষ্মী রেগে যান। আপনার আর্থিক দিকে অবনতি হবে। জীবনে কখনোও সাফল্য আসবে না। দাম্পত্য জীবনে সুখ আসবে না। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না। বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন না। মানসিকভাবে শান্তি পাবেন না। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে।

এই জিনিসগুলি দান করবেন না
সূর্যাস্তের পর সন্ধ্যায় কোনও জিনিস দান না করাই ভালো, যেমন চিনি, দুধ, দই হলুদ ইত্যাদি মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। তাই এসময় কোনও কিছু দান না করা ভালো। এতে মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান। কোনোও কাজেই আপনি সাফল্য পাবেন না। নতুন কোন চুক্তিতে আপনি সই করবেন না। নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। নানান বাধার সৃষ্টি হয়। তাই এসময় কোনও জিনিস দান না করাই ভালো।

সন্ধ্যায় স্নান করবেন না
সূর্যাস্তের পর কখনই স্নান করবে না। স্নান না করাই ভালো। লক্ষ্মী রেখে যান, যদি আপনি স্নান করেন তাহলে কপালে তিলক লাগাবেন। আপনার বাড়ির কোন ব্যক্তির শরীর খারাপের জন্য হাসপাতালে আপনাকে ভর্তি হতে পারে। সেখান থেকে আর্থিক দিকের যথেষ্ট ব্যয় হবে। । তবেই আপনার জীবনে শুভ সময় শুরু হবে। আর্থিক দিকে অবনতি হবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications