ঠাকুর ঘর থেকে বাথরুম বাড়ির এই দিকে করলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রতিটি দিকের কিন্তু গুরুত্ব রয়েছে। কারণ, বাড়ির প্রতিটি দিকে কোন না কোন গ্রহ বা দেবতা বাস করে। বলা হয় ঘরের সবদিকে সব জিনিস রাখা কিন্তু শুভ নয়। তবে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের একটু বেশীই গুরুত্ব রয়েছে। কারণ এই দিকে রাহু ও কেতুর বাস। তাই এই দিকে অনেক জিনিস না রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। দেখে নিন এই দিকে কোন কোন জিনিস রাখবেন না।

ভারী জিনিস রাখবেন না

ভারী জিনিস রাখবেন না

বাস্তু বিশেষজ্ঞরা বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কখনোই ভারী জিনিস না রাখার পরামর্শ দিচ্ছেন। এতে আপনার বাড়িতে নানান অসুবিধার সম্মুখীন হতে পারেন কেউ। আর্থিক দিকে অভাব আসতে পারে। তাছাড়া জীবনে সকল কাজে তারা পিছিয়ে যেতে পারেন।

 ঠাকুর ঘর করবেন না

ঠাকুর ঘর করবেন না

বলা হয় যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ঠাকুর ঘর করা হয় তাহলে তা একেবারেই শুভ না। তার কারণ যে ব্যক্তি ওই স্থানে বসে পুজো করবেন দেবতাদের। তার মন কখনোই পুজোয় পুরোপুরি নিয়োজিত হবে না। তার মন সব সময় একটু উড়ো উড়ো থাকবে। এতে তারা পুজোয় সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারবেন না। তাই দক্ষিণ পশ্চিম দিকে ঠাকুর ঘর করা মোটেই শুভ না।

পড়ার ঘর করবেন না

পড়ার ঘর করবেন না

বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কখনোই বাড়ির শিশুদের পড়ার ঘর করা শুভ নয়, এতে তাদের পড়াশোনায় মন বসে না। কোন জিনিস তারা পড়লেও মনে রাখতে পারেন না। সেই সঙ্গে পরীক্ষার রেজাল্টও খুব খারাপ হয়। তাদের জীবনে কখনোও সাফল্য আসে না।

 বাথরুম করবেন না

বাথরুম করবেন না

এই দক্ষিণ-পশ্চিম দিকে কখনোই বাড়ির বাথরুম করা ঠিক না। তাহলে বাড়ির যে প্রধান সদস্য তিনি সবসময় গুরুতর অসুস্থতায় ভুগবেন। শুধু তাই নয় তার আর্থিক অবস্থা কখনোই ভালো যাবে না।

তুলসী গাছ রাখবেন না

তুলসী গাছ রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে, কখনোই তুলসী গাছ দক্ষিণ-পশ্চিম দিকে করা উচিত না। এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করার জায়গায় নেতিবাচক শক্তি এবং জীবনের সব সময় অশান্তি লেগে থাকে। তারা কখনোও সুখের মুখ দেখতে পান না। তাই এই গাছ কখনোই এদিকে বসাবেন না

 গেস্টরুম করবেন না

গেস্টরুম করবেন না

বলা হয় বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কখনই গেস্টরুম করবেন না। এতে আপনার অতিথিদের সঙ্গে আপনাদের ক্রমশ সমস্যা বাড়তে থাকবে। তাদের সঙ্গে সবসময় আপনাদের অশান্তি বেধে থাকবে। তাই কখনোই দক্ষিণ-পশ্চিম দিকে গেস্টরুম করবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+