chandra grahan: চন্দ্রগ্রহণের পর কোন কোন কাজ করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা
জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। মে মাসে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে। ৫ তারিখে বুদ্ধ পূর্ণিমার দিন ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। রাত ৮ টা ৪৫ থেকে শুরু শুরু হবে এই গ্রহন, যা শেষ হবে রাত একটায়।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইউরোপ, মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আন্টার্টিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগর থেকে দেখা যাবে। ভারত থেকে এই গ্রহন দৃশ্যমান হবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। চন্দ্রগ্রহণের সময় এমন অনেক কাজ আছে যেগুলো এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। তবে চন্দ্রগ্রহণের পর কী করবেন তা হয়তো অনেকে জানে না জানুন এখান থেকে।

চন্দ্রগ্রহণ শেষ হবার পর গঙ্গাজল ছিটিয়ে দিন সারা বাড়ি, সেই সঙ্গে গঙ্গাজল দিয়ে স্নান করুন। বাড়ির দেবতাদের স্নান করান। তারপর পুজো করুন। জলে নুন মিশিয়ে সেই জল দিয়ে পুরো ঘর মুছুন। গ্রহণ শেষ হওয়ার পর বাড়ির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এগুলো করলে আপনার বাড়ির উপর থেকে নেতিবাচক প্রভাব কেটে যাবে এবং ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে।

চন্দ্রগ্রহণের শেষে আপনার বাড়ি- ঘর, যদি আপনার দোকান থাকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে পরিষ্কার করুন, ঝাট দিয়ে মুছুন। তারপর গঙ্গাজল ছিটিয়ে দিন। আপনার বাড়ির ঠাকুর ঘরও পরিষ্কার করবেন। বাড়ির কাছে যদি কোনও মন্দির থাকে সেখানেও জল ছিটিয়ে তা মুছে পরিষ্কার করে দিন।
জ্যোতিষশাস্ত্রে, চন্দ্রগ্রহণের পর দান করার খুব শুভ বলে মনে করা হয়। কোন জিনিস অভাবী ব্যক্তিকে দান করাকে খুব পূর্ণ বলে মনে করা হয়। তাই গ্রহণ শেষ হবার পর চাঁদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জিনিস আপনি কাউকে দান করতে পারেন। এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। যেমন দই, চাল, মিষ্টি, কাপড় ইত্যাদি কোনও অভাবী ব্যক্তিকে বা দারিদ্র ব্যক্তিকে আপনি দান করতে পারেন।

চন্দ্রগ্রহণের আগে রান্না করার খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণ শেষ হলে সমস্ত খাবারের উপর গঙ্গাজল ছিটিয়ে সেগুলোকে শুদ্ধ করে তারপরেই খাওয়াবেন পরিবারের সদস্যদের।
যদি কোনও ব্যক্তি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তাহলে চন্দ্রগ্রহণের পর একটি কাঁচের পাত্রে জল নিয়ে তাতে রুপোর কয়েন রাখুন, তারপরে সেই পাত্রে অসুস্থ ব্যক্তিকে মুখ দেখতে বলুন। তারপর কয়েনটি আপনি কাউকে দান করে দিন, এতে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications