শনির প্রিয় রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানেন

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই। এই গ্রহ যখন বিপরীতমুখী হয় বা ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই প্রভাব ফেলে। সেই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিদের ওপর কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন।

কবে শনি ঘর পরিবর্তন করেছে

কবে শনি ঘর পরিবর্তন করেছে

যদি কোনও ব্যক্তি খারাপ কাজ করেন তাঁকে শনিদেবকে খারাপ ফল দেন, আবার যদি কোনও ব্যক্তি ভালো কাজ করেন তাদের ভালো ফল দিয়ে থাকেন শনি গ্রহ।

চলতি বছরে জানুয়ারি মাসের ১৭ তারিখ শনিদেব কুম্ভ রাশিতে গমন করেছে। আড়াই বছর অন্তর অন্তর শনি তার ঘর পরিবর্তন করে থাকে। তবে কিছু রাশির উপর শনির বিশেষ প্রভাব থাকে অর্থাৎ শনির প্রিয় রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

 মীন রাশি

মীন রাশি

বৃহস্পতির বিশেষ প্রভাব থাকে মীন রাশির ব্যক্তিদের উপর। তবে শনির কিন্তু খুব প্রিয় রাশির তালিকায় নাম রয়েছে মীন রাশির। শনির কারণে এদের জীবনে সর্বদা সুখ লেগে থাকে।

জীবনে যে কাজেই তারা হাত দেন সে কাজেই সফলতা অর্জন করতে পারেন তারা। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক বজায় থাকে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে এরা সর্বদাই খুব সুখী হন।

 কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশির অধিপতি হল বুধ। এই রাশির অধিপতি হল তিনটি গ্রহ, যেমন বুধ, শুক্র এবং শনি। এই রাশির ব্যক্তিদের ওপর শনির সাড়েসাতির প্রভাব কম পড়ে। শুধু তাই নয়, সুখ লেগে থাকে তাদের।

শনির শুভ দৃষ্টিতে এদের জীবনে সব সময় সাফল্য লেগে থাকে। সকল কাজে যেমন এগিয়ে যেতে পারেন। আর্থিক দিকে জীবনে সকল কাজে তারা সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসায় এরা সুখের মুখ দেখেন সর্বদাই।

তুলা রাশি

তুলা রাশি

শনিদেবের প্রিয় রাশির তালিকায় নাম রেখেছে তুলা রাশির। এই রাশির অধিপতি হলেন শনি। তাই বারো মাসেই শনি এদের জীবনে সর্বদাই সাফল্য এনে দেন। এরা কোনও কাজে কখনোই পিছপা হন না।

জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছে জানে এরা। এরা বিদেশে যাত্রা করতে পারেন। এদের আর্থিক দিকে কখনোও অভাব থাকে না।

কর্কট রাশি

কর্কট রাশি

শনি রাশির আরেকটি প্রিয় রাশি হল কর্কট রাশি। শনির শুভ এদের জীবনে সাফল্য লেগে থাকে, এরা সকল কাজে সফলতা অর্জন করতে পারেন। তাদের জীবনে আর্থিক অভাব থাকে না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা সুখের মুখ দেখেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+