Chandra Grahan: চন্দ্রগ্রহণের দিন কোন কোন কাজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা
৫ মে বুদ্ধ পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ হবে পেনাম্ব্রাল। চন্দ্রগ্রহণের শুরু হবে রাত ৮ টা ৪৫ মিনিট থেকে, যা শেষ হবে রাত ১ টা ৫০ মিনিটে।
জ্যোতিষশাস্ত্রে এমন অনেক জিনিস আছে যেগুলি চন্দ্রগ্রহণের দিন করা যায় না, কারণ এই সময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি পরে সকলের উপর। চন্দ্রগ্রহণের দিন কোন কোন কাজে এড়িয়ে চলতে বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা, দেখুন।

তুলসী পাতা ছিঁড়বেন না
বলা হয়, চন্দ্রগ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না। চন্দ্রগ্রহণের দিন কখনই ভুলেও রাতে তুলসী পাতা ছিড়বেন না এটি এড়িয়ে চলাই ভালো। ভগবান বিষ্ণুর সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে তুলসীর। শুধু পূর্ণিমার দিন নয়, কোনো রাতেই তুলসী পাতা ছাড়া উচিত না। এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়।

দই খাবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, চন্দ্রগ্রহণের দিন কখনোই দই খাবেন না। পূর্ণিমা রাতে ঘটবে চন্দ্রগ্রহণ। তাই এদিন দই না খাবাই ভালো। দই খেলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। শুধু তাই নয় শারীরিকভাবেও আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই এড়িয়ে চলুন এই দিন দই।

আমিষ খাবার খাবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চন্দ্রগ্রহণের দিন আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করা হচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে অ্যালকোহল এড়িয়ে চলুন। গুরু পূর্ণিমার দিন আমিষ খাবার ও অ্যালকোহল খাওয়া খুবই খারাপ। এদিন মাংস খাবেন না। এদের নিরামিষ খান তবেই আপনার জীবনে সাফল্য আসবে । আপনার শরীর সুস্থ থাকবে, মন ও থাকবে ফুরফুরেও।

বড়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চন্দ্রগ্রহণ ও বুদ্ধ পূর্ণিমার দিন বড়দের সঙ্গে বিবাদ বা অশান্তি এড়িয়ে চলতে বলা হচ্ছে। তাদের আশীর্বাদ নিতে বলা হচ্ছে। যেদিন পূর্ণিমা পড়বে সেদিন সহজে বড়দের সঙ্গে বিবাহ, অশান্তি এগুলো করবেন না। এতে চন্দ্রের ত্রুটি দেখা যায়। আপনার জন্মকুন্ডলীতে চন্দ্র দুর্বল হতে থাকবে।

চাঁদের পুজো করুন
চাঁদকে শক্তি, সম্পদ, আনন্দের দেবতা বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের দিন যে সকল ব্যক্তি চাঁদের পুজো করেন তারা সর্বদাই জীবনে তাদের সাফল্য লেগে থাকে। কখনোই কোনও অসুবিধার সম্মুখীন হতে হয় না তাদের। পারিবারিক ও দাম্পত্য জীবনেও তাঁরা সুখী হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications