মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করলে জীবনে সাফল্য আসে, দেখুন

মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করলে জীবনে সাফল্য আসে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেক বছরই এই মকর সংক্রান্তি অনুষ্ঠিত হয়। এই বিশেষ সময়ে সূর্য মকর রাশিতেই থাকে। জানুয়ারি মাসের ১৪ তারিখ সূর্য ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে । এই বিশেষ দিনে গঙ্গাস্নান করার বিশেষ রীতি রয়েছে। বলা হয় এই দিন যে সকল ব্যক্তিগঙ্গা স্নান করে দারিদ্র ব্যক্তিদের কিছু দান করেন সেই ব্যক্তির ওপর দেবী লক্ষ্মী তাদের উপর খুব খুশি হন এবং তাদের জীবনে সর্বদাই সাফল্য বিরাজ করে । তাদের কখনোও আর্থিক দিকে অভাব হয় না। তাদের জীবনে সব সময় সুখ বজায় থাকে। জেনে নিন মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করবেন। তাছাড়া মকর সংক্রান্তিতে এমন অনেক কাজ আছে যেগুলি করলে আপনার সারা বছর পরিবারে সুখ বজায় থাকবে, আপনি নিজেও সুখী হবেন, দেখুন মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করা খুব শুভ।

সূর্যের পুজো করুন

সূর্যের পুজো করুন

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্য মকর সংক্রান্তির সময়ে মকর রাশিতেই থাকেন। মকর সংক্রান্তির সময় তাই এই সূর্য পূজা করার বিশেষ রীতি রয়েছে। এতে সূর্য দেবতা ও কিন্তু খুব খুশি হন। সেই সঙ্গে আপনার জীবনে সাফল্যও আসবে।

 এই মন্ত্রটি উচ্চারণ করুন

এই মন্ত্রটি উচ্চারণ করুন

বলা হয় মকর সংক্রান্তির দিন সকাল বেলায় স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে সূর্যকে কুশের আসনে বসে প্রণাম করুন এবং জল নিবেদন করুন। সেই সঙ্গে এই ওম আদিত্যয় বিদমহে দিবাকরয় ধীমহি তন্নো সূর্যঃ প্রচোদয়াৎ মন্ত্রটি জপ করুন। এতে আপনার আর্থিক যেমন উন্নতি হবে তেমন জীবনেও আপনার সাফল্য আসবে।

তামার মুদ্রা জলে ভাসান

তামার মুদ্রা জলে ভাসান

জ্যোতিষশাস্ত্রে বলা হয় মকর সংক্রান্তির দিন নদীর জলে তামার মুদ্রা বা একটি তামার টুকরো ভাসিয়ে দিন। তাহলে আপনার জন্মকুণ্ডলীতে যদি সূর্য দুর্বল স্থানে থাকে তাহলে তা শক্তিশালী হবে এবং সূর্য যদি কোন ত্রুটি থাকে আপনার জন্ম কুণ্ডলীতে সেটিও কেটে যাবে।

অভাবী ব্যক্তিকে এটি দান করুন

অভাবী ব্যক্তিকে এটি দান করুন

মকর সংক্রান্তির দিন অভাবী ব্যক্তিকে দান করা খুব শুভ বলে মনে করা হয়। এটি করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদক পাওয়া যায়। সেই সঙ্গে যদি পারেন লাল কাপড়ের গম ও গুড় বেঁধে কোনও দারিদ্র ব্যক্তিকে দান করুন। এতে আপনার মনের সুপ্ত ইচ্ছাও পূরণ হবে।

সূর্যকে সন্তুষ্ট করুন

সূর্যকে সন্তুষ্ট করুন

জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে যদি পারেন গুড়, দুধের তৈরি রান্না করা ভাত যদি খান তাহলে সূর্য খুব খুশি হন। এতে আপনার জীবনে শুভ ফল আপনি পাবেন। সকল কাজেও সাফল্য লাভ করতে পারবেন।

 দারিদ্র ব্যক্তিকে এগুলি দান করুন

দারিদ্র ব্যক্তিকে এগুলি দান করুন

মকর সংক্রান্তির দিন কম্বল, কাপড়, ঘি ডাল চালের খিচুড়ি ইত্যাদি দারিদ্র্য ব্যক্তিকে দান করা খুব শুভ। এতে দেবতাদের বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আর্থিক দিকও উন্নতি হবে আপনার। পরিবারের সকলে সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+