কাল ভৈরবের কৃপা পেতে, আর্থিক লাভের জন্য কালাষ্টমীতে করুন এই প্রতিকারগুলি

হিন্দুধর্মে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী উৎসব পালিত হয়। এই শুভক্ষণে ভগবান শিবের উগ্র রূপের পুজো করা হয় অর্থাৎ কালভৈরবের পুজো করা হয়।

যদি আপনি এই শুভ সময় শুভ ফল পেতে চান এবং অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে চান তাহলে কালাষ্টমীতে এগুলি করতে পারেন। এটি আপনার জীবনে শুভ সময় শুরু হবে। জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও আপনার অনেক লাভ হবে আপনার।

Kaal bhairab


জানুন শুভ সময়

২০২৫ সালের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ২২ মার্চ ভোর ৪ টে ২৩ মিনিটে শুরু হবে। ২৩ মার্চ ভোর ৫ টে ২৩ মিনিটে শেষ হবে। রাতের বেলায় কাল ভৈরব দেবের পুজো করা হয়। নিশা কাল অর্থাৎ রাতের পুজোর সময় হবে রাত ১২ টা ০৪ টা থেকে রাত ১২ টা ৫১ টা পর্যন্ত।

আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন

কালাষ্টমীতে কালো তিল দান করলে আপনার জীবনের সমস্ত অর্থ সঙ্কট কেটে যাবে। এমনকি কাল ভৈরবের পুজোর সময় কালো তিল নিবেদন করুন। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি।

শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে কী করবেন

যদি আপনি কালাষ্টমীতে কাল ভৈরবের আশীর্বাদ চান, তাহলে লোহার পেরেক, লোহার চামচ ইত্যাদির দান করুন। তবে দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। শত্রুদের হাত থেকে রক্ষা পাবেন। কোনও বাধা ছাড়াই সকল কাজে জীবনে এগিয়ে যেতে পারবেন।

বিপদ কাটাতে কী করবেন

কাল ভৈরবের বাহন কালো কুকুরকে রুটি খাওয়ান। যদি আপনি কালো কুকুর না পেলে অন্য কোনও কুকুরকে খাওয়ান। এতে আপনার ওপর আসা সমস্ত বিপদ এড়াতে পারবেন আপনি।

মনের ইচ্ছা পূরণ করতে কী করবেন

কাল ভৈরবের পুজোর সময় সরষের তেলের প্রদীপ জ্বালান। এটি করলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। ঘরে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।

অশুভ দৃষ্টি দূর করতে কী করবেন

কাল ভৈরবের পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালান। তাহলে তারপর ডান হাতের মধ্যমা আঙুলের মাঝে ছাই নিন। সেই সঙ্গে ১১ বার কাল ভৈরবের মন্ত্র জপ করুন। এতে আপনার উপর থাকা সমস্ত অশুভদৃষ্টি চলে যাবে।

কাল ভৈরবকে সন্তুষ্ট করতে কী করবেন

কালাষ্টমীতে ভগবান কাল ভৈরবকে সুপারি নিবেদন করলে জীবনের সমস্ত বাধা দূর হবে। আপনি সকল কাজে এগোতে পারবেন । এতে কাল ভৈরব সন্তুষ্ট হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+