ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে ও জীবনে সাফল্য আনতে জন্মাষ্টমীর দিন করুন এই কাজগুলি
জন্মাষ্টমী অত্যন্ত শুভ উৎসব, যা হিন্দুদের কাছে অত্যন্ত বিশেষ। এই উৎসবের জন্য সারা বছর থেকে অপেক্ষা করে থাকেন কৃষ্ণ ভক্তরা। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। এই দিন ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল বলে এই দিনেই ভক্তরা জন্মাষ্টমী উৎসব পালন করে থাকেন।
২৬ অগাস্ট চলতি বছর পালিত হবে জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী উপোস করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে দেবতা তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন। অনেকেই উপোস করে জন্মাষ্টমীর দিন পুজো করেন। সন্তান লাভের জন্য যদি কেউ পুজো করেন, তার মনস্কামনা পূরণ হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, উপবাসের পাশাপাশি এমন কিছু ব্যবস্থা আছে, সেগুলো গ্রহণ করা অত্যন্ত শুভ। জন্মাষ্টমীর দিন অবশ্যই এই টিপসগুলি মানুন। এতে কিন্তু অবশ্যই আপনি ধনী হবেন। আর্থিক দিকে উন্নতি করতে জীবনে সুখী হতে মানুন এই প্রতিকারগুলো।
- ঘরে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়বে
ঘরে সুখ, সমৃদ্ধি আনতে চান তাহলে অবশ্যই জন্মাষ্টমীর দিন এই কাজটি করুন। তবেই কিন্তু আপনার জীবনে সফল লেগে থাকবে। জাফরানের সঙ্গে দুধ মিশিয়ে কৃষ্ণকে অর্পণ করুন । এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বাড়বে। সেই সঙ্গে অর্থের অভাব একদমই হবে না।
- পরিবারে সুখ বজায় থাকবে
এই বিশেষ দিনে বাড়িতে মারামারি, ঝগড়া, অশান্তি করবেন না। সন্ধ্যের পরে তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই সঙ্গে 'ওম নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্রটি ২১ বার জপ করুন। সেই সঙ্গে তুলসীকে ২১ বার প্রদক্ষিণ করুন। এতে বাড়িতে থাকা সমস্ত ঝামেলা দূর হবে। পরিবারে সুখ বজায় থাকবে। জীবনে অগ্রগতি হবে আপনার।
- আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন
আর্থিক সঙ্কট কাটাতে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। সেই সঙ্গে হলুদ জামা কাপড় কৃষ্ণকে পরান। পারলে ফল খেতে দিন। এতে তারা জীবনে খুব খুশি হবেন। যদি পারেন গোপালকে মাখন ও মিছরি নিবেদন করতে পারেন। এতে আপনার জীবনে সুখ লেগে থাকবে। কোনও কাজেই আপনি জীবনে পিছিয়ে পরবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications