কার্তিক মাসে এই জিনিসগুলি দান করা শুভ, জন্মকুণ্ডলীতে দুর্বল গ্রহও হবে শক্তিশালী

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলেই মনে করা হয়। এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। প্রতিমাসে ভগবান বিষ্ণু ও তুলসী মাতার পুজো করলে জীবনে সাফল্য লেগে থাকে।

তবে কার্তিক মাসে উপোস করে তুলসী দেবীর পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। আর এই মাসে করবা চৌথ, ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো, দেবথানী একাদশী, তুলসী দেবীর পুজো করার অত্যন্ত গুরুত্ব রয়েছে । কার্তিক মাসের প্রত্যেকদিন সকালে ধ্যান করলে, ভগবান বিষ্ণুর পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে। এমনকি আর্থিকদিকেও খুব লাভ হবে।

puja

  • বিষ্ণুকে খুশি করতে কী করবেন

যদি আপনি ভগবান বিষ্ণুকে খুশি করতে চান তাহলে কার্তিক মাসের মঙ্গলবার করে গুড়, চিনেবাদাম, মুসুরির ডাল, লাল লঙ্কা ইত্যাদি দান করুন। এতে মঙ্গলের কোনও দোষ থাকলে তাও খুব সহজে দূর হয়ে যাবে।

  • শুক্র গ্রহকে শক্তিশালী করতে কী করবেন

যদি আপনি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহকে আরও শক্তিশালী করতে চান তাহলে কার্তিক মাসের ভগবান বিষ্ণুর পুজো করুন। তারপর চাল, দুধ, চিনি, ময়দা আটা দারিদ্র ব্যক্তিদের দান করুন।

  • ব্যবসায় উন্নতি করতে মানুন এটি

আপনি যদি ব্যবসায়ে উন্নতি করতে চান, তাহলে কার্তিক মাসে বিষ্ণুর পুজো করার পরে দারিদ্র ব্যক্তিদের মুগ ডাল, সবুজ যেকোনও শাকসবজি, ফল দান করুন। এতে জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ শক্তিশালী হয়ে উঠবে।

  • চন্দ্রকে শক্তিশালী কীভাবে করবেন

জন্মকুণ্ডলীতে চন্দ্র দুর্বল স্থানে থাকা খুব অশুভ বলে মনে করা হয়। যদি আপনি চন্দ্রগ্রহকে শক্তিশালী করতে চান, তাহলে কার্তিক মাসে আপনি দারিদ্র ব্যক্তিদের সাদা বস্ত্র দান করুন। এতে আপনি শুভ ফল পাবেন ও আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

  • শনিদেবের কৃপা পেতে মানুন এটি

শনিদেবের কৃপা পেতে কার্তিক মাসে আপনি শনি মহারাজকে চামড়ার জুতো, সরষের তেল, ময়দা ইত্যাদি দান করুন। এতে আপনার জীবনে সাফল্য আসবে। এমনকি ব্যবসাতেও আপনি উন্নতি করতে পারবেন।

  • কী কী দান করা শুভ

বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পুজো করুন। সেই সঙ্গে হলুদ রঙের কাপড়, বেসন, পাকা কলা, পেঁপে ইত্যাদি দান করুন। এতে আপনার সমাজে সম্মান ও প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+