Solar Eclipse 2025: শনি অমাবস্যা ও সূর্যগ্রহণের সময় এই কাজগুলি করলেই বিপদ! কিন্তু কেন, জানুন
চলতি বছর ২৯ মার্চ দিনটি অত্যন্ত বিশেষ। কারণ এই দিনেই শনি কিন্তু তারা ঘর বদল করবে। সেই সঙ্গে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। আবার এই দিনেই কিন্তু শনি অমাবস্যা পড়েছে।
তাই এই সময়ে এমন অনেক ভুল আছে, সেগুলি ভুলেও করবেন না। এতে আপনার জীবনের উপর খুব খারাপ প্রভাব পড়বে। কারণ এই বিশেষ দিনেই শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। জানুন কোন কোন কাজ করবেন না।

পশু, পাখিদের বিরক্ত করবেন না
এই বিশেষ দিনে আপনি পশু, পাখিদের একদমই বিরক্ত করবেন না। কোনও গরু, কুকুর, কাক যদি আপনার বাড়িতে আসে তাদের তাড়িয়ে দেবেন না। এতে শনিদেবের ক্রোধের মুখে আপনাকে পড়তে হবে। আপনার জীবনে নানান অশুভ সময় শুরু হবে। এমনকি কুকুরদের আপনি রুটি খাওয়াতে পারেন। না হলে আপনি কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না।
বৃদ্ধ, বৃদ্ধাদের অপমান করবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ দিনে বৃদ্ধ, বৃদ্ধাদের অপমান করা উচিত নয়। এমন কি মহিলাদেরও অপমান করবেন না। এতে শনি দোষ আপনার জীবনে ঘিরে ধরবে। এতে আপনার জীবনে নানান সমস্যা বাড়বে। পিতা মাতার সেবা করুন।
চুল, দাড়ি কাটবেন না
চুল, দাড়ি, নখ একদমই কাটবেন না। এতে আপনার জীবনে নানা অসুবিধায় পড়বেন। এমনকি অর্থহানি হতে পারে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি।
আমিষ জাতীয় খাবার, মদ খাবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ দিনে মাংস, মদ খাবেন না অর্থাৎ আমিষ জাতীয় কোনও খাবার খাবেন না। কারোর সঙ্গে প্রতারণা করবেন না। কোনও খারাপ উপায়ে অর্থ উপার্জন করবেন না। এতে শনিদেব রেগে যান।
শনিদেবের কৃপা পেতে কী করবেন
এই বিশেষ দিনে আপনি শনিদেবের আশীর্বাদ পেতে শনি মন্দির এগিয়ে শনিদেবের পুজো করুন। সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের দান করুন। খাদ্য, বস্ত্র, তেল দান করুন, সরিষার তেলে প্রদীপ জ্বালান। এই বিশেষ দিনে শনি মন্দিরে গিয়ে যদি আপনি উড়দ ডাল দান করুন। তাহলে আপনার উপর থেকে শনি দোষ কেটে যাবে। শনির বিশেষ কৃপা পাবেন। এই বিশেষ দিনে হনুমান চালিশা পড়ুন। সূর্যগ্রহণের সময়ে দেবতাদের পুজো করুন, ধ্যান করুন। এতে আপনার জীবনে উপর শুভ প্রভাব পড়বে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications