দাম্পত্য জীবনে সুখী হতে শোয়ার ঘরে এই জিনিসগুলি রাখবেন না

সকল মহিলারাই স্বামীর সঙ্গে সুখে থাকতে চান, তবে সকলে জীবনে যে সুখী হন, তা কিন্তু নয়। কোনও না কোনও কারণে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। যা থেকে একসময় ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এতে দুজনের উপরেই খুব মানসিক চাপ পড়ে। তবে আপনি কি জানেন, বাড়ির সামান্য কিছু বাস্তুত্রুটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তির সৃষ্টি হয়।

যদি আপনি আপনার শোয়ার ঘরে এই জিনিসগুলি রাখেন তাহলে আপনার বিবাহিত জীবনে অসুবিধা মধ্যে পড়তে হবে। জানুন শোয়ার ঘরে কোন কোন জিনিস ভুলেও রাখবেন না। যদি থাকে তাহলে এগুলি আগেই সরান।

couple bedroom

  • গুরুর ছবি রাখবেন না

বাস্তুশাস্ত্রে বলা হয়, আপনার শোয়ার ঘরে যদি আপনার গুরুর ছবি থাকে তার সরিয়ে দিন। কারণ এই সময় শুক্র খুব উচ্চস্থানে বসে থাকে। যে কারণে আপনার স্বামীর সঙ্গে নানান সমস্যা হতে পারে।

  • হিংস্র পশু, জন্তু জানোয়ারের ছবি রাখবেন না

আপনারা স্বামী স্ত্রী যে ঘরে শোবেন সে ঘরে কখনোই হিংস্র পশু, জন্তু জানোয়ারের ছবি রাখবেন না। এতে আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। যা আপনার বাড়িতেও নেতিবাচক শক্তি বিরাজ করবে। এতে আপনার দাম্পত্য জীবনে অশান্তির শেষ থাকবে না।

  • খারাপ ইলেকট্রনিক জিনিস রাখবেন না

যদি আপনার শোয়ার ঘরে কোনও খারাপ ইলেকট্রনিক জিনিস থাকে, তা ঘর থেকে সরিয়ে ফেলুন। এতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাধার সঙ্গে সঙ্গে জীবনে আসবে নানান সমস্যা। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন না। পরিবারে সকলের সঙ্গে অশান্তি বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন।

  • এই ছবি রাখবেন না

যদি আপনি দাম্পত্য জীবনে সুখী হতে চান, তাহলে শোয়ার ঘরে সমুদ্র, জলের ছবি কিংবা ঝর্ণার ছবি থাকলে তা আজই সরিয়ে ফেলুন। কারণ এতে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। হতাশার সৃষ্টি হয়। তাই আগেই সাবধান হোন।

  • আয়না রাখবেন না

শোওয়ার ঘরে কখনোই আয়না রাখবেন না। ঘুমানোর সময় যদি আয়নায় আপনার প্রতিবিম্ব পড়ে, তাহলে কিন্তু অশান্তি হবেই। মারামারি পর্যন্ত হতে পারে। এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • ঘরে উজ্জ্বল রঙ ব্যবহার করবেন

শোওয়ার ঘরে সর্বদাই উজ্জ্বল ও গাঢ় রঙ ব্যবহার করুন। তাহলে আপনার সম্পর্ক ভালো থাকবে। যেমন- হলুদ, বাদামি, গোলাপি রঙ ব্যবহার করুন। হালকা রঙ ব্যবহার করা এড়িয়ে চলুন। এতে আপনার দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+