মহাদেবের পুজোর সময়ে ভুলেও এগুলি অর্পণ করবেন না, কিন্তু কেন, জানুন আসল কারণ

জ্যোতিষশাস্ত্রে, শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা। তারা মনে করেন, এই মাসে ভগবান শিবের পুজো করলে জীবনে এগিয়ে যাওয়া যায়। তবে এমাসে ভোলেবাবার পুজো করলে তবেই আপনি জীবনে এগোতে পারবেন।

কথিত আছে, এই পবিত্র মাসে শিবলিঙ্গে এমন অনেক জিনিস আছে তা যদি অর্পণ করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। শুধু তাই নয়, আবার এমন কিছু জিনিস রয়েছে যা শিব ঠাকুরকে দেন, তাহলে কিন্তু কোনও কাজেই আপনি এগোতে পারবেন না। অর্থহানির সম্ভাবনা রয়েছে আপনার। তাই আগেই সাবধান হন। জানুন শিব ঠাকুর কোন কোন জিনিস একদমই নিবেদন করবেন না।

Shiva

  • তুলসী পাতা নিবেদন করবেন না

ভগবান শিবকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না। ভগবান শিবের উপাসনায় তুলসীর ব্যবহার করা একদমই উচিত নয়। কারণ ভগবান শিব তুলসীর স্বামী রাক্ষস জলন্ধারকে হত্যা করেছিলেন। যার কারণে তুলসী দেবী খুব রেগে গিয়েছিলেন। নিজেকে ভগবান শিবের পূজো থেকে সরিয়ে নিয়েছিলেন। তাই ভগবান শিবের পূজোয় তুলসী পাতা একদম ব্যবহার করা যায় না।

  • শঙ্খে জল নিবেদন করবেন না

শিবের যখন পুজো করবেন তখন শঙ্খে জল দেবেন না। কারণ সমস্ত দেবতারা সমস্ত দেবতাদের শঙ্খচূড়া রাক্ষস বিরক্ত করেছিলেন। তখন ভগবান শিব শঙ্খচূড়াকে ত্রিশূল দিয়ে হত্যা করেছিলেন। যার ফলে তার শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই ছাই থেকে শঙ্খের জন্ম হয়। তাই শিবের পূজায় কখনোই শঙ্খে জল ব্যবহার করবেন না। যদি করেন তাহলে কিন্তু ভোলেবাবা ভীষণ রেগে যান।

  • হলুদ ফুল

মহাদেবের পূজা করার সময় ভুলেও হলুদ ফুল নিবেদন করবেন না। এতে মহাদেব রেগে যান। কারণ হলুদ রঙ নারীদের সঙ্গে সম্পর্কিত। শিবলিঙ্গে হলুদ মাখানো একদমই উচিত নয়। তাই আগেই সাবধান হোন।

  • নারকেল জল

অনেকেই শিব ঠাকুরকে ডাবের জল দিয়ে পূজো দেন, তা কিন্তু ভালো। তবে কখনোই নারকেলের জল দিয়ে শিব ঠাকুরের পুজো করবেন না। এতে মহাদেব রেগে হন। এতে আপনি পুজো করলেও শিব ঠাকুরের কৃপা থেকে বঞ্চিত হবেন। তাই আগেই সাবধান হোন আপনি। না হলে আপনি জীবনে এগোতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+