ভুল করেও এই জিনিসগুলি কাউকে দান করবেন না, কিন্তু কেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। দান করা অত্যন্ত শুভ। যদি আপনি দারিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য মতো কোনও কিছু দান করেন তাহলে মা লক্ষ্মীও আপনার ওপর খুশি হবেন। আর্থিক দিকে অনেক লাভ হবে আপনার। জীবনে সুখ, শান্তি লেগে থাকবে।
তবে ভুল করেও আপনি কিন্তু এই জিনিসগুলি কাউকে দান করবেন না। এতে আপনার কিন্তু অর্থহানি হতে পারে। জীবনে খুব অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। জানুন কোন কোন জিনিস একদমই দান করবেন না।

- ঝাঁটা
হিন্দুধর্মে ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। দেবী লক্ষ্মীর সঙ্গে ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আপনি কিন্তু ঝাঁটা কাউকে দান করবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে । এমন কি দেবী লক্ষ্মীও রেগে যেতে পারেন।
- স্টিলের বাসন
স্টিলের বাসন কাউকে দান করা এড়িয়ে চলুন। বলা হয় স্টিলের পাত্র দান করলে মানুষের বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়। যারা ব্যবসা করছেন তাদের অনেক সমস্যায় পড়তে হয়। ভগবান বিষ্ণু এতে রেগে যান।
- ধারালো জিনিস
ভুলেও কোন ব্যক্তিকে ছুরি, কাঁচি, ধারালো জিনিস দান করবেন না। এগুলি দান করলে জীবনে কষ্ট বাড়ে। যাকে দান করছেন, তার সঙ্গে আপনার ঝগড়া, বিবাদ বাড়তে পারে। তাই ছুরি-কাঁচির ধারালো জিনিস দান করা এড়িয়ে চলুন।
- এই খাবার দান করবেন না
দারিদ্র ব্যক্তিদের খাবার দান করতে পারেন। তবে ভুলেও বাসি বা নষ্ট খাবার একদমই দান করবেন না। এতে আপনার ঘরে কিন্তু দারিদ্রতা আসতে পারে। জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে পারে আপনাকে। এমনকি অর্থহানিও হতে পারে।
- তেল
বিশ্বাস করা হয়, তেল দান করার শুভ। এতে কিন্তু শনি দেবতা খুব খুশি হন। যদি দান করতে হয় সর্ষের তেল দান করবেন। তবে যে তেল একবার আপনি ব্যবহার করেছেন, সেই তেল ভুলেও দান করবেন না। এতে অর্থহানি হতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications