শ্রাবণ মাসে ভুলেও এই কাজগুলি করতে যাবেন না, রুষ্ট হন মহাদেব

হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। ১৯ অগাস্ট পর্যন্ত চলবে। এই মাস শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস। এই সময়ে এমন অনেক কাজ রয়েছে যা করা অত্যন্ত শুভ। আবার এমন অনেক কাজ আছে যা ভুলেও করবেন না।

শ্রাবণ মাসে কোন কোন কাজ ভুলেও করবেন না। যদি এই কাজগুলি করেন তাহলে আপনার জীবনে কোনও সফলতা অর্জন করতে পারবেন না। সেই সঙ্গে মহাদেবও রুষ্ট হন। জানুন এই মাসে কোন কোন কাজ ভুলেও করবেন না।

shiva

  • আমিষ খাবার খাবেন না

শ্রাবণ মাসে ভুলেও মাছ, মাংস একদমই খাবেন না। এই মাসে সাত্ত্বিক থাকার চেষ্টা করবেন। সেই সঙ্গে রসুন, পেঁয়াজেও না খাওয়াই ভালো। কারণ এতে ভোলেবাবা প্রচন্ড পরিমাণে রেগে যান। এতে আপনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।

  • দুধ দিয়ে জলাভিষেক করবেন

শ্রাবণ মাসে পারলে নিত্যদিন শিব ঠাকুরকে শিবলিঙ্গে জলাভিষেক করবেন। সঙ্গে দুধ অবশ্যই দেবেন। যদি না পারেন তাহলে সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল দিতে পারেন। শ্রাবণ মাসে দুধ একদমই খাবেন না। দইও না খাবার চেষ্টা করবেন।

  • ধুতুরা ফুল, বেলপাতা নিবেদন করবেন

শ্রাবণ মাসের শিব ঠাকুরের পূজা করার সময় ভগবান শিবকে তার পছন্দের জিনিস নিবেদন করুন। অবশ্যই ধুতুরা ফুল, বেলপাতা নিবেদন করুন। তবে ভুলেও কখনও হলুদ, সিঁদুর এগুলি অর্পণ করবেন না। এতে কিন্তু মহাদেব রুষ্ট হন। এতে আপনার আর্থিক দিকে অবনতি হতে পারে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।

  • কেতকী ফুল নিবেদন করবেন না

শ্রাবণ মাসে মহাদেবের পুজোর সময় শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করা উচিত নয়। এছাড়া দিনের বেলা কখনোই ঘুমাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা ঘুম থেকে উঠে মহাদেবের পুজো করুন। এতে ভোলেবাবা খুব খুশি হন। এতে আর্থিকভাবেও খুব লাভ হবে আপনার।

  • তেল মাখবেন না

শ্রাবণ মাসে শরীরে তেল মাখবেন না। কারণ এমসময়ে শিব ঠাকুরকে তেল অর্পণ করা হয়। সর্ষের তেল শরীরে মাখলে দেবতা রেগে যান। যদি আপনি তেল কোনও কারনে মাখেন, তাহলে রুপোর পাত্রে তেল রেখে তবেই তা মানবেন।

  • গরু বা ষাঁড়কে তাড়াবেন না

যদি এসময় আপনার বাড়ির দরজায় কোনও গরু বা ষাঁড়কে আসে, কখনোই তাকে মেরে তাড়িয়ে দেবেন না। কারণ এই শ্রাবণ মাসে যদি গরু বা ষাঁড়কে মেরে তাড়িয়ে দেন। তাহলে নন্দীকে অপমান করা হয়। এতে কিন্তু ভগবান শিব খুব দুষ্ট হন।

  • বড় কাউকে অপমান করবেন না

শ্রাবণ মাসের বড় কাউকে অপমান করবেন না। খারাপ চিন্তা মনে আনবেন না। শিক্ষক, স্ত্রী, পিতা-মাতা, বন্ধুদেরকেও অপমান করবেন না। সকলের সঙ্গে ভালোভাবে কথা বলুন। না হলে শিব ঠাকুরের রোষের মুখে পড়তে হবে আপনাকে। জীবনে কোনভাবেই আপনি সুখী হতে পারবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+