স্নানের সময় এই ভুল করলে গ্রাস করবে রাহু ও কেতুর অশুভ দৃষ্টি, আগেই সাবধান হোন
শরীর পরিষ্কার রাখার জন্য সকলেই কিন্তু নিত্যদিন স্নান করেন। তাছাড়া স্নান না করলে শরীর একদমই ফ্রেশ লাগে না। তবে স্নান করার সময় এমন অনেক ভুল আছে সেগুলো যদি আপনারা করে ফেলেন, তাহলে কিন্তু জীবনে নানান সমস্যা আসবে।
এমনকি কোনও কাজেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। স্বামীর সঙ্গে অশান্তি হতে পারে আপনার, বিবাহিত জীবনেও আপনার নানান সমস্যা আসবে। তাই স্নানের সময় ভুলেও এই কাজগুলি করবেন না। এতে জীবনে আপনার নানান সমস্যা আসবে। হতে পারে আর্থিক সঙ্কটও। জানুন স্নানের পরে কোন কোন ভুল এড়িয়ে চলবেন আপনি।

ছবি সৌজন্য- pexels
জুতো পরে স্নান করবেন
চটি বা জুতো পরে কখনোই স্নান করা উচিত নয়। স্নানের আগে জুতো খুলে তারপর স্নান করুন। যদি আপনি কোনও কারনে জুতো পরে স্নান করেন, তাহলে জুতো খুলে আবারও পায়ে জল ঢালবেন। তারপর আবার জুতো পরবেন। বাথরুমে নোংরা সাবান জল রাখবেন না। এতে রাহু, কেতুর অশুভ দৃষ্টি পড়বে আপনার উপরে। এতে আপনার পরিবারও সমস্যায় পড়বে। আপনার জীবনে আর্থিক ক্ষতি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।
বালতি উল্টে রাখুন
স্নান করে বাথরুম থেকে বের হওয়ার সময় জলের বালতি ভরে রাখুন। কিংবা উল্টে রাখুন। বাস্তুশাস্ত্রে বলা হয়, বালতি ফাঁকা রাখলে আপনার ঘরে দারিদ্রতা আসবে। পরিবারের ক্ষতি হবে। শুধু তাই নয়, স্নান করে বেরোবার পর অবশ্যই বাথরুম পরিষ্কার করে বেরোবেন। এতে আপনার বাথরুম পরিষ্কার থাকায় নেতিবাচক শক্তি ঘর থেকে বিদায় নেবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়িতে।
স্নানের পর চুলে সিঁদুর লাগাবেন না
বাস্তুশাস্ত্রে বলা হয়, যে স্নানের পরেই চুলে সিঁদুর লাগানো উচিত নয়। বিশ্বাস করা হয়, এটি করলে স্বামীদের আয়ু কমে যায় । এতে আপনার পরিবারে কোনও সদস্য অসুস্থ হতে পারে। মহিলাদের স্নানের পর কিছু খেয়ে তারপরে চুলে সিঁদুর দেওয়া উচিত। এতে আপনার জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন এবং বিবাহিত জীবনেও আপনি খুব খুশি হবেন। সেই সঙ্গে সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications