Dhan Rajyog 2023: তৈরি হয়েছে ‘ধন রাজযোগ’, যোগের শুভ প্রভাবে ঘুচবে কাদের দুঃখ-কষ্ট

জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, প্রত্যেকটি গ্রহই তাদের নিজের সময় মত স্থান পরিবর্তন করে। সে সময় তারা ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে। গ্রহরা ঘর পরিবর্তন করার সময় তারা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে।

যার প্রভাব পড়ে বারোটি রাশির ব্যক্তিদের ওপর। ১১ ডিসেম্বর চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। সেখানে উপস্থিত রয়েছে মঙ্গল ও সূর্য। তিন গ্রহের মিলনে তৈরি হয়েছে 'ধন রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় ভাগ্যের সহায় থাকবে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। দেখুন সেই রাশির মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Dhan Rajyog 2023

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উপর। এসময় আপনার যেকোনোও ইচ্ছা পূরণ হবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবার সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, আর্থিক দিকে খুব উন্নতি হবে। দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল সেটি থেকে বের হতে পারবেন। নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। মুনাফা অর্জন করতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো ভাবে থাকতে পারবেন।

  • মিথুন রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের উপর। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। এসময় আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। পিতা-মাতার আশীর্বাদে আপনার জীবনে সফলতা আসবে। যারা ব্যবসা করছেন তাদেরও আর্থিক দিকেও খুব লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি। এসময় আপনার সন্তানের কোনও ভালো খবরে আপনি আরোও খুশি হবেন।

  • কন্যা রাশি

ধনরাজ যোগের শুভ প্রভাবে কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে আপনি গুপ্ত রোগ থেকে বের হতে পারবেন। তাছাড়া ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। সোনা ব্যবসায়ী থেকে যারা সম্পত্তির ব্যবসা করছেন তাদেরও কিন্তু ভালো সময়। চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় যারা পড়াশোনা করছেন তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকেও খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+