দেব উত্থানী একাদশী কবে, জানুন সময়, কী কী দান করা শুভ, বিষ্ণুর কৃপা পেতে কী করবেন

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দেব উত্থানী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় ভগবান বিষ্ণুর বিশেষ পুজার আয়োজন করা হয়। শ্রী হরি বিষ্ণু দেবশয়নী একাদশীর চার মাস যোগ নিদ্রায় থাকেন।

দেব উত্থানী একাদশীর দিন দেবতা আবারও জেগে ওঠেন। এই সময় শুভ কাজ করার বিশেষ সময় বলে মনে করা হয়। মনে করা হয় এই সময় ভগবান বিষ্ণু পৃথিবীর সমস্ত কিছুর দায়িত্ব নেন।

puja

তাই এই সময়ে কোনও শুভ কাজ করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। এই একাদশী দেব উত্থানী একাদশী, দেব উঠনি একাদশী বা প্রবোধনী একাদশী বা দেব উত্থান একাদশী নামেও পরিচিত।

  • জানুন সময়

এই সময়কেই চতুর্মাস বলা হয়। যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে থেকে শুরু হয়। চলতি বছর এই একাদশী তিথি পড়েছে নভেম্বর মাসের ১১ তারিখ সন্ধ্যে ৬ টা ৪৬ মিনিট থেকে। যা থাকবে ১২ নভেম্বর বিকেল ৪ টে ০৪ মিনিট পর্যন্ত।

  • কোন কোন যোগ তৈরি হবে

১২ নভেম্বর দেবশয়নী একাদশী থাকবে। এই ১৩ তারিখে সকাল ৬ টা ৪২ মিনিট থেকে ৮ টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ে যদি আপনি কাউকে কিছু দান করেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই সময়ে সর্বার্থসিদ্ধি যোগ তৈরি হবে।

  • মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন

১২ নভেম্বর সকাল ৭ টা ৫২ মিনিটে শুরু হবে। এই সময় হর্ষণযোগও তৈরি হবে সন্ধে ৭ টা দশ মিনিটে। তৈরি হচ্ছে রবিযোগ, লক্ষ্মী নারায়ণযোগও। এই সময় আপনি যদি দেবী লক্ষ্মী ও বিষ্ণুর আরাধনা করেন তাহলে আপনার জীবনে সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন।

  • কী কী দান করা শুভ

এই সময়ে আপনি যদি দারিদ্র ব্যক্তিদের কিছু দান করেন, তাহলে কিন্তু বিষ্ণুর বিশেষ কৃপা আপনি পাবেন। সেই সঙ্গে আপনি ভুট্টা, গম, বাজরা, ডাল, বস্ত্র কাউকে দান করতে পারেন তাহলেও আপনার উপর বিষ্ণুর কৃপা থাকবে।

  • বিষ্ণুর কৃপা পেতে কী করবেন?

এই সময় আপনি যদি গরুকে খাওয়ান তাহলে আপনার উপর দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা থাকবে। আপনি সকল কাজেই জীবনে এগোতে পারবেন। কেরিয়ার থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+