Chaturmas : কবে থেকে শুরু হবে চতুর্মাস, কোন কাজ করা শুভ, কোনটিই বা অশুভ
প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে শুরু হয় চতুর্মাস। এ সময়টি খুব শুভ। চার মাস ধরে অনেকে নানান ব্রত পালন করে থাকেন। আষাঢ় মাসেই দেবথনী একাদশীর পরের দিন থেকেই এই মাস শুরু হয়, যা কার্তিক মাসে শেষ হয়।
চলতি বছরের ৩০ জুন থেকে শুরু হবে চতুর্মাস। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে এই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয়। তবে এই মাসে বাড়ি তৈরি থেকে বিবাহ বা বড় কোনও শুভ কাজ করা হয় না।

জ্যোতিষশাস্ত্রে (astrology) চতুর্মাসে শুভ কাজ করা নিষিদ্ধ। চলতি বছরে শ্রাবণ মাস পড়েছে ৫৯ দিন। প্রত্যেক বছর শ্রাবণ মাসের চারটি সোমবার হয়, তবে এই বছর ৮ টি সোমবার শিবের মাথায় জল ঢালতে পারবেন সকলে। তাই শুভ কাজের জন্য সকলকে আরোপ পাঁচ মাস অপেক্ষা করতে হবে।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে শুরু হয় চতুর্মাস। এ সময়টি খুব শুভ। চার মাস ধরে অনেকে নানান ব্রত পালন করে থাকেন। আষাঢ় মাসেই দেবথনী একাদশীর পরের দিন থেকেই এই মাস শুরু হয়, যা কার্তিক মাসে শেষ জ্যোতিষশাস্ত্রে এই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয়। তবে এই মাসে বাড়ি তৈরি থেকে বিবাহ বা বড় কোনও শুভ কাজ করা হয় না।
কোন শুভ যদি কেউ এই মাসে করে তাহলে জীবনে সাফল্য আসে না। এই সময়ে কখনো ভূমি পুজো করবেন না। নতুন শুভ কাজ করা যায় না। এগুলি করলে জীবনে সাফল্য আসে না এবং যে কাজ আপনি করবেন সেখানে নানান অসুবিধা সম্মুখীন হতে হবে আপনাকে।

এই মাসে থালায় না খেয়ে মাটির পাত্রে খাবার খাওয়া খুব শুভ বলে মনে করা হচ্ছে, জ্যোতিষশাস্ত্রে এতে আপনার শরীর খুব ভালো থাকবে।
এই মাসে মাটিতে বিছানা ছেড়ে মাটিতে ঘুমানোর পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্রে। বলা হয় যারা মাটিতে ঘুমান তারা ঈশ্বরের বিশেষ কৃপা পেয়ে থাকেন এবং দেবতাদের সান্নিধ্যে থাকেন। তারা জীবনে অনেক সফলতা অর্জন করতে পারেন।
এই সময়ে তুলসী পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয় তুলসীতে জল নিবেদন করার পর সন্ধ্যা বেলায় তুলসী বেদীতে ঘিয়ের প্রদীপ জালানো অত্যন্ত শুভ। এটি করলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি।
বলা হয় এইস সময়ে আমিষ জাতীয় খাবার খাবেন না। এগুলি খুব অশুভ বলে মনে হয়। সেই সঙ্গে মদ খাবেন না। এটি খুব অশুভ বলে মনে হয়।
নিত্যদিন ভগবানের পূজা করুন। দেবতা বিষ্ণুর পূজা করলে এই সময় আপনি খুব শুভ ফল পাবেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলে জীবনে সাফল্য নিশ্চিত আপনার এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাওয়া যায়।

এই মাসে কারো সঙ্গে মিথ্যে কথা বলবেন না। কারোর সঙ্গে ঝগড়াঝাটি, মারামারি করবেন না। এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা এইসময়ে খারাপ কাজে লিপ্ত থাকেন তাদের জীবনের সাফল্য আসেনা এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তারা পান না।
এই সময়ে তেল, বেগুন, শাক, মূলো, গুড় ইত্যাদি খাবার একদম খাবেন না। এগুলি জ্যোতিষশাস্ত্রে খাওয়া খুব অশুভ বলে মনে করা হয়। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications