কবে থেকে শুরু হচ্ছে চতুর্মাস, এই মাসে ভুলেও এই জিনিসগুলি কিনবেন না, হতে পারে ক্ষতি

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে চতুর্মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এসময় এমন অনেক কাজ আছে সেগুলি করা খুব ভালো। আবার এমন অনেক কাজ আছে সেগুলি ভুলেও করা যাবে না। কাজগুলি করলে বিষ্ণু কিন্তু খুব রেগে যান। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চতুর্মাসের সময় অনেক শুভ কাজ আছে তা কিন্তু একদমই করা যাবে না। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এই বিশেষ দিন। চলতি বছর চতুর্মাস শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। যা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, এই চতুর্মাসের সময় এমন কিছু জিনিস আছে তা একদমই কিনবেন না। এতে হতে পারে আপনার আর্থিক ক্ষতি। জানুন কোন কোন জিনিস একদমই কিনবেন না।

puja

  • সোনা ও রুপো

চতুর্মাসের সময় ভুলেও সোনা ও রুপো কিনবেন না। আবার সোনা ও রুপো বিক্রিও করবেন না। এই ধাতুগুলো সূর্যের প্রতীক। তাই এসময় আপনি যদি সোনা ও রুপো কেনেন, তাহলে আপনার সূর্য জন্মকুণ্ডলীতে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। তাই কেনার আগে সাবধান হোন।

  • আমিষ জিনিস না কেনাই ভালো

চতুর্মাসের সময় ভুলেও আমিষ খাবার খাবেন না। এতে আপনার ওপর বিষ্ণু রেগে যেতে পারেন। তাই খাওয়ার আগে সাবধান হোন।

  • কালো রঙের কোনও জিনিস

কালো রঙের যেকোনও জিনিস চতুর্মাসের না কেনাই শুভ বলে মনে করা হয়। কারণ, কালো রঙের সঙ্গে শনি গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। আর এই মাস শনি দেবতার মাস। তাই এমাসে কালো জিনিস কিনলে শনি মহারাজ রেগে যান।

  • যানবাহন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চতুর্মাসের সময় যানবাহন কেনা থেকে দূরে থাকুন। কারণে এগুলি কিনলে আপনার দুর্ঘটনার স্বীকার হতে পারেন। এমনকি অর্থহানি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই যানবাহন না কেনাই ভালো।

  • ইলেকট্রনিকের যেকোনও জিনিস

ভুলেও চতুর্মাসের সময় ইলেকট্রনিকের যেকোনও জিনিস কিনবেন না। তা মোবাইল হতে পারে কিংবা কম্পিউটার। এমনকি ঘড়ি না কেনাই ভালো। এতে আপনার জন্ম কুণ্ডলীতে শুক্র ক্রমশ দুর্বল হতে থাকবে। যে কারণে আপনার পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনের উপর নানা অশান্তি আসতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+