চতুর্গ্রহী যোগের প্রভাবে বাড়বে সঞ্চয়, হাতে প্রচুর টাকা আসবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। অগাস্ট মাসে গ্রহের রাজপুত্র বুধ, সূর্য দেবতা সিংহ রাশিতে প্রবেশ করবে।

সেখানে উপস্থিত রয়েছে শুক্র ও চন্দ্র গ্রহ। এই চার গ্রহের মিলনে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

JOB

  • তুলা রাশি

যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের ওপরে। এই সময় আপনি ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো সময় সম্পর্ক বজায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসার কাজে যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। এমনকি জীবনে ভালো সুযোগ পেতে পারেন।

এসময় তুলা রাশির ব্যক্তিদের মনের ইচ্ছা পূরণ হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি। মানসিক চাপও অনেকটাই কমবে।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। এই রাশির নবম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। তাই ভাগ্য আপনার পক্ষে থাকবে। এসময় চাকরিতে পদোন্নতি হওয়া সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কোনও অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন।

মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন। আপনার বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কারোর থেকে এই সময়ে ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেনও না। সোনা ব্যবসায়ে যারা যুক্ত তাদের সাফল্যের সময় শুরু হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি কর্ম থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন। অর্থ উপার্জনের বিশেষ সুযোগ পাবেন। যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার জন্য খুব ভালো সময়। তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।

দাম্পত্য জীবনে সুখে থাকবেন। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+