মেষে তৈরি হচ্ছে ‘চতুর্গ্রহী যোগ’, আর্থিক লাভের সম্ভাবনা এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তারা ঘর পরিবর্তন করে ১২ রাশির উপরেই নানান প্রভাব ফেলে। সেটি কারোর হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। অনেক সময় গ্রহরা নানান যোগও তৈরি করে। বৃহস্পতি গ্রহকে আমরা দেবগুরু বা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন বিপরীতমুখী হয় বা অস্ত যায় বা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে তারা।


তৈরি হচ্ছে এই শুভ যোগ

তৈরি হচ্ছে এই শুভ যোগ

এপ্রিল মাসে গুরু গ্রহ, বুধ, সূর্য ও রাহুর মিলনে মেষ রাশিতে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ'। এই যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির উপরেই। জানুন কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে।

 তুলা রাশি

তুলা রাশি

শুভ যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার নবম ঘরে তৈরি হবে এই যোগ। এটি আপনার ভাগ্য ও বিদেশের ঘর। তাই এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। এসময় যারা চাকরিজীবী রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। পরিবারের সুখ-সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। আপনারা ধর্মীয় কোনও কাজে মনোনিবেশ করতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের। প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন এখন।

 কর্কট রাশি

কর্কট রাশি

চতুর্গ্রহী যোগের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু ।এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনারা ব্যবসায় খুব ভালো অর্ডার পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। আপনি যে কাজেই বিনিয়োগ করবেন সেখানেই আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। চাকরিতে পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন তারা নতুন কাজের অফার পাবেন। তবে এই সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। নতুন নতুন চাকরির অফার পাবেন আপনি। আপনি যে কাজের সিদ্ধান্ত নিচ্ছেন তা করতে পারবেন। সেখানে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার শরীর খারাপ হতে পারে, তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+