চৈত্র নবরাত্রির সময় ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতকদের, আপনিও কি আছেন সেই তালিকায়?
জ্যোতিষশাস্ত্রে হিন্দু নববর্ষ থেকে চৈত্র নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। সে সময়েই হিন্দু নববর্ষ সংবত ২০৮০ শুরু হবে। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় দুটি রাজযোগ তৈরি হবে। যেগুলি হল বুধাদিত্য এবং গজকেশরী যোগ। অত্যন্ত শুভ এগুলি। মীন রাশিতে পাঁচটি গ্রহ একসঙ্গে মিলিত হবে । সূর্য, বুধ, চন্দ্র, শুক্র, বৃহস্পতি। এই সময়ে কিছু রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন তারা কারা।

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনার সুখ ও সম্পদ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আপনার স্বাস্থ্য ভালোই যাবে। জমি, বাড়ি নতুন কিনতে পারেন। ভ্রমণের জন্য বাইরে যেতে পারেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পারবেন। আপনার দশম ঘরে তৈরি হবে এই যোগ।
সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যদি এসময় আপনার কোনও ব্যবসা খোলার ইচ্ছা থাকে নতুন ভাবে বা নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করতে চান তাও করতে পারেন। ব্যবসায় সাফল্য পাবেন আপনি। আপনি কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। সাফল্য পাবেন জীবনে। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক খুব ভালো থাকবে।

তুলা রাশি
চৈত্র নবরাত্রির সময় তুলা রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এই যোগ এসময় অষ্টম ঘরে তৈরি হবে। তাই আপনার জীবনের সাফল্যের সময় লেগে থাকবে। যদি আপনি ব্যবসায় যুক্ত থাকেন সেখান থেকে সাফল্য অর্জন করতে পারবেন।
নতুন চাকরির অফার পেতে পারেন। শরীর আপনার ভালোই যাবে। মাথা ঠান্ডা রেখে যেকোনোও কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে। তাছাড়া এসব সরকারি চাকরি করছেন তাদের সাফল্য লেগে থাকবে। বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকল কাজই সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে যা চাইছেন তাই করতে পারবেন।

মিথুন রাশি
চৈত্র নবরাত্রির সময় মিথুন রাশি ভালো সময় শুরু হবে। বৃহস্পতি আপনার শুভ স্থানে থাকবে। দশম ঘরে তৈরি হবে দুটি রাজযোগ। এসময় যারা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে জীবনে সাফল্য লেগে থাকবে।
চাকুরীজীবীদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ফিরে পেতে পারেন। ব্যবসায় উন্নতি করতে পারবেন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আপনার আরোও ভালো হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications