চৈত্র মাসে এই কাজগুলি করলে দেবী লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন না ব্যক্তি
জ্যোতিষশাস্ত্রে চৈত্র মাস হল বছরের শেষ মাস। কথিত আছে, ভগবান ব্রহ্মা এই মাসেই মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন। তাই এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এমাসে মা দুর্গার বিশেষ পুজোর আয়োজন করা হয়। চৈত্র মাসে নবরাত্রি, পাপমোচিনী একাদশী, হনুমান জয়ন্তীর মতন বড় বড় উৎসব পালিত হয় এই বিশেষ মাসে।
চৈত্র মাস শুরু হয়েছে ২৬ মার্চ থেকে। যা শেষ হবে ২৩ এপ্রিলে। এসময় এমন কিছু কাজ রয়েছে সেগুলি যদি আপনি করেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন। দেখুন কী কী করবেন।

- অশ্বথ গাছের পুজো করুন
চৈত্র মাসে অশ্বথ গাছের পুজো করা খুব শুভ বলে মনে হয়। সাতবার যদি আপনি এই গাছ প্রদক্ষিণ করেন এবং তার চারপাশে লাল রঙ দেন, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে ও আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি করতে পারবেন।
- কলা গাছের পুজো করুন
চৈত্র মাসের প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন । ভগবান বিষ্ণুর মন্ত্র ১০৮ বার করে জপ করুন। যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ অশুভ স্থানে থাকে তাহলে সে শক্তিশালী হবে । জীবনে সম্মান আপনার ক্রমশ বাড়তে থাকবে।
- সূর্যদেবের পুজো করুন
এই মাসে আপনি সূর্যদেবের পুজো করুন । আপনার সামর্থ্যমত সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবের পুজো যদি আপনি উপোস করে করেন তা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। সূর্যদেবের পুজো করলে আপনার শরীরে যদি কোনও রোগ থাকে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন।
- ব্রাহ্মণকে দান করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, চৈত্র মাসে দান করা অত্যন্ত শুভ। তাই আপনি পাঁচটি লাল ফুল, ফল, লাল কাপড়ে বেঁধে ব্রাহ্মণকে দান করতে পারেন। এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।
- পশু-পাখিকে খাওয়ান
চৈত্র মাস অত্যন্ত শুভ মাস। এই মাসে আপনি পশু, পাখিকে খাওয়ান। অবলা জীবকে খাওয়ালে মা লক্ষ্মী খুব খুশি হন। তাদের খাবারের সঙ্গে সঙ্গে অবশ্যই জল দেবেন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার উপর। দেবী সর্বদাই আপনার ঘরে বিরাজ করবেন।
- বিষ্ণুর পুজো করুন
এমাসে মা দুর্গার পাশাপাশি ভগবান বিষ্ণুর পূজা করাও খুব শুভ বলে মনে হয়। এটি করলে দেবী লক্ষীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। দেবী সর্বদাই আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে । আপনার জীবনে লেগে থাকবে সফলতাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications