অনন্ত চতুর্দশীতেই তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, সোনায় মুড়তে চলেছে কাদের কপাল

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অনন্ত চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালন করেন। চলতি বছর ১৭ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী পালিত হবে। এই সময়ে সূর্য ও বুধের মিলনের ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ।

দুই গ্রহের মিলন হবে কন্যা রাশিতে। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। কারাই বা ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন। দেখুন তো তালিকায় আপনি আছেন কিনা?

Money income

  • কর্কট রাশি

শুভ যোগের প্রভাবে কর্কট রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারবেন। তাছাড়া অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি এখন থেকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন।

কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে রাখুন। জুনিয়র ও সিনিয়ারদের কাছ থেকে কাজের জায়গায় অত্যন্ত সমর্থন পাবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় অযথা কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি করবেন না।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের আয় ও লাভের ঘরেই তৈরি হবে এই শুভ যোগ। তাই আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। এসময় আয়ের নতুন খুঁজে পাবেন। আপনি নতুন ভাবে ব্যবসার বিনিয়োগ করতে পারেন।

কারোর থেকে যদি ঋণ দেন, সেই দিন খুব সহজেই শোধ করতে পারবেন। তবে এই সময়ে শেয়ারবাজার, লটারিতে যদি আপনি অর্থ বিনিয়োগ করেন, সেখানে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা বেকার রয়েছেন তাঁরা নতুন চাকরি পাবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এই সময় প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে সাফল্য পাবেন। যদি আপনি নতুন চাকরি খোঁজার চেষ্টা করেন, সেখানেও সফলতা আসবে। এছাড়া বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। চাকরি থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন।

নতুন ব্যবসায়ে বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কারোর সঙ্গে রাগারাগি করবেন। সব কাজে ভাইবোনদের বিষয়ে সহযোগিতা আপনি পাবেন। তবে এসময় আপনি সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+