অক্ষয় তৃতীয়ার পরেই তৈরি হবে এই শুভ যোগ, অর্থ, খ্যাতি, সম্মান বাড়বে কাদের

প্রত্যেকটি গ্রহ ও শুভ নক্ষত্ররা নিজের সময় মত গতিপথ বদল করার সময় নানান রকম যোগ ও রাজযোগ তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। সূর্য গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। এপ্রিল মাসের ১৪ তারিখ সূর্য গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে।

এই সময় ৭ মে পর্যন্ত একই রাশিতে থাকবে সে। বুধের সেনাপতি ৭ মে এই রাশিতে প্রবেশ করবে। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ। শক্তিশালী যোগের প্রভাবে নয়া সম্পত্তির মালিক হবেন কোন রাশির ব্যক্তিরা, জানুন।

Akshaya Tritiya

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। ব্যবসার কোনও কাজে পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি। আপনার চাকরিতে খুব লাভ হবে। তাছাড়া আপনি যদি বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। আপনারা মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব সাফল্যের সময়। এসময়ে চাকরি থেকে ব্যবসাতে প্রচন্ড লাভ করতে পারবেন। বাবা-মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। বেতন হুহু করে বাড়তে থাকবে। এসময় আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পড়ায় তাদের অত্যন্ত শুভ সময়। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। তাছাড়া আপনি যদি কোনও পুরনো ব্যবসায়ে আগে থেকে বিনিয়োগ করে থাকেন। সেখান থেকে এসময় খুব ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আইনি সমস্যার মধ্যে যে জড়িয়ে ছিলেন, সেটি থেকে বের হতে পারবেন আপনি। এই সময়ে কারোর সঙ্গে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। প্রেম ও নতুন সম্পর্ক তৈরির জন্য এটি খুব ভালো সময়। তবে এই সময়ে ব্যবসার প্রত্যেকটি শুভ কাজ করবার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+