চলতি মাসেই তৈরি হবে ‘বুধাদিত্য রাজযোগ’, লটারি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য কখনও ইতিবাচক হতে পারে, আবার তা কারোর জন্যও নেতিবাচক হতে পারে। সেই সময় তারা নানান রকম যোগেরও সৃষ্টি করে।
১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ১২ ফেব্রুয়ারি সূর্য ওই রাশিতেই প্রবেশ করবে। বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে 'বুধাদিত্য রাজযোগ’। এই সময়ে নয়া সম্পত্তির মালিক হবেন তারা, জানেন? সেই রাশির তালিকা কারা রয়েছেন, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ওপর বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পড়বে। তাই তাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এই রাজযোগের প্রভাবে আপনার মনের যেকোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। চাকরি ও ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে । একাধিক আয়ের উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার দিচ্ছেন তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হবে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে সুখে থাকতে পারবেন আপনি। ব্যবসার জন্য এটি একটি ভালো সময়। স্বাস্থ্য ভালো থাকবে। উচ্চশিক্ষার জন্য এটি একটি ভালো সময়। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য সাফল্যের সময় হতে চলেছে। বিশেষ করে যারা চাকরি খুঁজছেন অথবা বেকার তাদের জন্য এই সময় অনুকূল থাকবে। আপনি কোনও ভালো খবর পেতে পারেন। আপনি নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন। বেসরকারি চাকরিজীবীরা তাদের বসের কাছ থেকে সহায়তা পাবেন, যা তাদের কর্মক্ষেত্রে তাদের পরিস্থিতিকে শক্তিশালী করবে। আর্থিক দিক থেকেও এই সময়টি অনুকূল থাকবে। লটারি কাটলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের এই বুধাদিত্য রাজযোগ খুব শুভ হতে চলেছে। আপনি যে কাজই করুন না কেন, তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে আপনার। এছাড়াও, এই সময়টি আর্থিকভাবেও লাভজনক হবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। অগ্রগতির নতুন পথ খুলে যাবে। এই সময়ে, আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। প্রেমের জীবনে ভালো সম্পর্ক বজা থাকবে আপনার। আয়ের জন্য এটি একটি ভালো সময়। চাকরি পরিবর্তন করতে পারেন। মাথা ঠান্ডা রেখে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications