Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কোন কোন রাজযোগ তৈরি হবে, এলাহিভাবে জীবন কাটাবেন কারা

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই দিনে যেকোনও শুভ কাজ করলে শুভ ফল নিশ্চিত। এপ্রিল মাসের ৩০ তারিখ পালিত হবে অক্ষয় তৃতীয়া। আর এই দিনটি অত্যন্ত শুভ দিন।

এদিনে গজকেশরী সহ অনেক রাজযোগ তৈরি হচ্ছে। যার বিশেষ প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের শুভ দিনও আসতে চলেছে। কোন রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হবে, জানুন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়। তাছাড়াও মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন কিছু রাশির জাতক জাতিকারা।

luxury


কোন কোন রাজযোগ তৈরি হবে

অক্ষয় তৃতীয়ার দিন শনি, বুধ, শুক্র ও রাহু মীন রাশিতে থাকায় তৈরি হবে মালব্য, লক্ষ্মী নারায়ণ রাজযোগ। বৃহস্পতির সঙ্গে চন্দ্র মিলে তৈরি করবে গজকেশরী রাজযোগ। আর এই একই দিনে রবি ও সর্বার্থ সিদ্ধি রাজযোগ তৈরি হচ্ছে। তাই এই দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন।

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার তিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। নতুন ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে বিশেষ সুযোগ পাবেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনার ব্যবসায় অত্যন্ত লাভ হবে। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন । সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। অন্য কোনও ব্যবসায় যদি আগে থেকে বিনিয়োগ করে রাখেন, তাহলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। নয়া চাকরিতে খুব লাভ করতে পারবেন আপনি।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়া থেকে খুব ভালো সময় শুরু হচ্ছে। এই সময় আপনাদের সাফল্যের সময়। প্রত্যেকটি শুভ কাজে সফলতা অর্জন করতে পারবেন। যারা নতুন চাকরি করছেন, তাদের জন্য ভালো সময়। তাছাড়া দেবী লক্ষ্মীর কৃপায় আপনিও জীবনে এগিয়ে যেতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নতুন কোনও ব্যবসা শুরু করলে কিংবা সোনা কিংবা পাইকারি ব্যবসা করলে সেখানে লাভ করতে পারবেন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়া থেকে অত্যন্ত শুভ যাবে। পরিবেশ অনুকূলে থাকবে। এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গে সকলের সম্পর্ক ভালো থাকবে। বাবা মায়ের সঙ্গেও ভালো থাকতে পারবেন। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। তবে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এতি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+