অক্ষয় তৃতীয়ার দিন কোন রাশির ব্যক্তিদের কেমন যাবে, দেখুন

প্রতি বছর শুক্লাপক্ষের বৈশাখ মাসের তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর ২২ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। এদিন কোন রাশির ব্যক্তির কেমন যাবে দেখুন।

মেষ রাশি

মেষ রাশি

অক্ষয় তৃতীয়ায় আপনার জীবনের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। মাথা ঠান্ডা করে প্রত্যেকটি কাজ করলে সকল কাজেই সফলতা মিলবে আপনার।

বৃষ রাশি

বৃষ রাশি

চলতি বছর অক্ষয় তৃতীয়ায় বৃষ রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় বিষ্ণু মন্দির এগিয়ে পুজো দিতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন। আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। তাছাড়া যারা চাকরি করছেন তাদেরও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার ইচ্ছা পূরণ হওয়ার সময়। যে স্বপ্ন এতদিন ধরে আপনি দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হবে। নতুন ভাবে কিছু শিখতে পারেন। গণেশের পূজো দিন।

 কর্কট রাশি

কর্কট রাশি

অক্ষয় তৃতীয়া দিন কর্কট রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু। এসময়ে আপনি একটি নতুন পাত্র কিনতে পারেন। যেটি আপনার জন্য খুব ভালো হবে। এই পাত্রটি অবশ্যই বাড়ির পূর্ব দিক করে রাখবেন। এদিন আপনার শরীর সুস্থ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিকেও আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনার শুভ সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তামার, সোনার গয়না কিনতে পারেন। তাছাড়া তামা দিয়ে তৈরি গণেশের মূর্তি কিনতে পারেন। গণেশ মন্দিরে গিয়ে আপনার ইচ্ছে মতন কিছু দান করতে পারেন। গণেশের বিশেষ কৃপা ও পাবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

ভগবান বিষ্ণুর পুজো করা উচিত ।কন্যা রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন শুভ সময় শুরু হবে। আপনার উপর থেকে নেতিবাচক প্রভাব চলে যাবে। শুধু তাই নয় অর্থনৈতিক দিতেও আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় সাফল্য মিলবে আপনার।

 তুলা রাশি

তুলা রাশি

অক্ষয় তৃতীয়ার সময় তুলা রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনি চাকরি থেকে ব্যবসায়ে সকল ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারবেন। শুধু তাই নয় সোনা ও রুপোর বিষ্ণু মূর্তি কিনতে পারেন। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ভগবান গনেশের পূজা দিন। আপনার সাফল্যের সময় শুরু হবে। তবে এ সময় আপনার শরীর সামান্য খারাপ হতে পারে। তাই শরীরের দিকে যত্ন নেবেন। পরিবারের সকলের সঙ্গে আপনি ভালই থাকতে পারবেন। দাম্পত্য জীবনে খুঁটিনাটি নিয়ে অশান্তি লেগে থাকতে পারে।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার সময় বেশ ভালো কাটবে। এসময়ে আপনি হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন। আপনারা ধৈর্য হারাবেন না। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় খুব সাফল্যের মুখ দেখবেন আপনি।

মকর রাশি

মকর রাশি

এসময়ে শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভেবে নেবেন। তবে দুর্গার মন্দিরে পূজা দিতে পারেন । সেখানে মা আপনাকে সর্বদাই আশীর্বাদ করবেন। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন আপনি।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনাদের খুব ভালো সময় শুরু হবে। তাই জীবনে যে কাজ করবেন ভেবেচিন্তে করবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার।

 মীন রাশি

মীন রাশি

এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তবে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্ষয় তৃতীয়ায় আপনি ভগবান জগন্নাথ বা বিষ্ণু দেবের পূজা দিতে পারেন। তাদের কৃপায় আপনার জীবনের সাফল্য সময় শুরু হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+