কোন মাসে অক্ষয় তৃতীয়া, জানুন এর শুভ সময়, তৈরি হবে ছটি যোগ
কোন মাসে অক্ষয় তৃতীয়া, জানুন এর শুভ সময়, তৈরি হবে ছটি যোগ
জ্যোতিষশাস্ত্রে, অক্ষয় তৃতীয়ার এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিন অত্যন্ত শুভ বলা হয়। এই দিনে যেসকল ব্যক্তি কোনও শুভ কাজ করে থাকেন তার জীবনের সাফল্য নিশ্চিত হয়। সেই সঙ্গে এই দিনেও মা লক্ষ্মীর আরাধনা করা হয়। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও রুপো যে ব্যক্তি কেনেনে তাদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। সেই সঙ্গে আপনার বাড়িতে আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি হবে। চলতি বছরে কবে, কোন সময়ে অক্ষয় তৃতীয়া পড়েছে, দেখুন।

অক্ষয় তৃতীয়ার শুভ সময়
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিবছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে ২২ এপ্রিল এই অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয়। চলতি বছরেও এই একই দিনেই পড়েছে। যেদিন শনিবার সকাল ৭টা ৪৯ মিনিট থেকে এই তিথি শুরু হবে, যা চলবে ৫ টা ৪৮ মিনিট পর্যন্ত চলবে। এই শুভ সময়ে আপনি সোনা ও রুপো কিনতে পারেন। এপ্রিল মাসের ২৩ তারিখ সকাল ৫ টা ৪৮ মিনিট থেকে শুরু হবে, যা চলবে ৭ টা ৪৭ মিনিট পর্যন্ত।

কোন সময়ে সোনা ও রুপো কিনবেন
এই সময় পুজো করলে জীবনে সাফল্য আসবে। যদি আপনি পারেন আপনার বাড়িতে সোনা ও রুপো কিনে আনতে পারেন। পুজোর শুভ সময় শুরু হবে ২২ এপ্রিল সকাল ৭ টা ৪৯ মিনিট থেকে। এখন থেকে শুভ সময় শুরু হচ্ছে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত।

এটি করলে আর্থিক উন্নতি হবে
জ্যোতিষশাস্ত মতে, অক্ষয় তৃতীয়ার শুভদিনে মেষ রাশিতে সূর্য ও চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। এই দিনে শুভ কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলা হয়। অক্ষয় তৃতীয়াতে যদি আপনি কোনও শুভ কাজ করেন তাহলে আপনার জীবনে যেমন সাফল্য থাকবে। তেমনি আর্থিক দিকেও নানান উন্নতি হবে। পারলে এই দিন সোনা ও রুপো কিনে আনুন। যা কিনলে ভবিষ্যতে আপনার আর্থিক দিকে উন্নতির পাশাপাশি মা লক্ষ্মী ও আপনার ঘরে থাকবে। জীবনে আসবে সাফল্যও।

এই অক্ষয় তৃতীয়ার দিনে ছটি যোগ তৈরি হবে। কোন সময়ে কোন যোগ তৈরি হবে, জানেন
- অক্ষয় তৃতীয়ার দিন তৈরি হবে আয়ুষ্মান যোগ। ২২ এপ্রিল সূর্যোদয় থেকে সকাল ৯ টা ২৬ মিনিট থাকবে।
- সৌভাগ্য যোগ- ২২ তারিখ সকাল ৯ টা ২৫ মিনিট থেকে শুরু হবে, যা চলবে সকাল ৮ টা ২১ মিনিট পর্যন্ত, ২২ এপ্রিল।
- ত্রিপুষ্কর যোগ - এই যোগ তৈরি হবে সকাল ৫ টা ৪৯ মিনিট থেকে, যা চলবে সকাল ৭ টা ৪৯ মিনিট পর্যন্ত।
- রবি যোগ- এই যোগ শুরু হবে ২২ তারিখ ১১ টা ২৪ মিনিট থেকে, যা চলবে ২৩ এপ্রিলের ৫ টা ৪৮ মিনিট পর্যন্ত।
- সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ- এই যোগ অত্যন্ত শুভ যোগ। এটি শুরু হবে ২২ তারিখ রাত ১১ টা ২৪ মিনিট থেকে, যা চলবে ২৩ তারিখ ৫ টা ৪৮ মিনিট পর্যন্ত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications