রাহু ও কেতুর শুভ প্রভাব পড়বে কোন কোন রশির ওপর, জানেন
রাহু ও কেতুর শুভ প্রভাব পড়বে কোন কোন রশির ওপর, জানেন
রাহু ও কেতু জীবনের উপর একটি বড় প্রভাব ফেলে। এই গ্রহ কিন্তু ২০২৩ সাল পর্যন্ত কিছু রাশিকে শুভ ফল দেবে। কোন গ্রহ রাশি পরিবর্তন করলে সমস্ত রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। কিছু রাশির শুভ ফল দেবে আবার কিছু রাশির অশুভ ফল দেখা দেবে। বর্তমানে রাহু মেষ রাশিতে ও কেতু তুলা রাশিতে আছে। আর এই সময়ে রাহু কেতু তিন রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ ফল দেবে। ২০২৩ সালের অক্টোবরে এই গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। আর ততদিন তিন রাশির জাতক-জাতিকারা জীবনে প্রচুর সাফল্য পাবে। অর্থের দিক তাদের অনেক ভালো হবে। তবে রাহু কেতুর জায়গা উজ্জ্বল রাখতে কিছু কাজ জ্যোতিষশাস্ত্রে করা খুব ভালো বলে মনে করা হয়। তাহলে জেনে নিন সেই কাজ গুলো কী কী।

কোন কোন কাজ করা খুব ভালো
রাহু ও কেতুর কাছ থেকে ভালো ফলাফল পেতে হলে তাদের সম্পর্কিত জিনিস দান করা খুব শুভ বলে মনে করা হয়। কুকুরকে রুটি খাওয়াবেন। রুটি না পারলেও ভালো কিছু খাওয়ান। এতে রাহু ও কেতু খুব শক্তিশালী হয়। এবং এটি করলে শুভ ফল দেয়। তাছাড়া যদি আপনি নেশা জাতীয় জিনিস ও আমিষ খাবার খেয়ে থাকেন সেটা এড়িয়ে চলাই খুব ভালো। তাহলে রাহু কেতু শুভ ফল দেয়। রাহু ও কেতু উজ্জ্বল থাকায় কোন কোন রাশির জীবনে সাফলতা দেখা দেবে, জানেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা রাহু ও কেতু গ্রহের অবস্থান পরিবর্তনের জন্য এই রাশির খুব শুভ ফল পাবেন। এই সময় তাদের কর্মজীবনে অনেক অগ্রগতি দেখা দেবে। অর্থলাভ হবে। কোথা থেকে টাকা আসবে তারা নিজেরাও জানেন না। কর্মক্ষেত্রে প্রচুর প্রশংসা পাবেন। রাজনীতিতে গেলে সেই সকল ব্যক্তি খুব নাম করবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়কে কাজে লাগান।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৩ সাল পর্যন্ত জীবনে খুব ভালো সময়। প্রতিটি কাজে আপনারা সাফল্য পাবেন। চাকরিক্ষেত্রে সাফল্য পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন। তারা সাফল্য পেবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে খুব ভালো সময়। চাকরিক্ষেত্রে আপনি পদোন্নতি করতে পারবেন। সব মিলিয়ে আপনি জীবনে খুব ভালো ফল পাবেন। ২০২৩ পর্যন্ত আপনি আপনার শুভ কাজ করার চেষ্টা করুন। তাহলে জীবনে সাফল্য পাবেন।

কর্কট রাশি
রাহু ও কেতুর কারনে কর্কট রাশির জাতক-জাতিকারা ২০২৩ সাল পর্যন্ত এক বিশেষ সুবিধা পেয়ে যাবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে জীবনের সাফল্য পাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। আপনি নতুন গাড়ি ও বাড়ি কিনতে পারেন। তবে অবশ্যই এইসময় আপনি একটু মাথাটা ঠাণ্ডা রেখে চলবেন। রাস্তায় বেরোলে সাবধানে চলাফেরা করবেন। এককথায় আপনার এই সময় বিশেষ ভালো যাবে। শুভ কাজ এই সময় করার চেস্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications