জন্মকুণ্ডলীতে কোন কোন গ্রহ শুভ স্থানে থাকলে ব্যক্তি গাড়ি ও বাড়ির মালিক হন, জানেন
জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশি, নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্রের উল্লেখ আছে। গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মতন প্রত্যেক মাসেই তাদের স্থান পরিবর্তন করে থাকে। যদি কোনও রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে কোন গ্রহ শুভ স্থানে থাকে তাহলে সে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। কোনও গ্রহের শুভ প্রভাব যদি কারোর ওপর পড়ে তাহলে তাঁরা নতুন সম্পত্তির মালিক হন। এই দুই শুভ গ্রহের প্রভাব যদি কোন রাশির ব্যক্তিদের ওপরে পড়ে তাঁরা জীবনে গাড়ি, বাড়ি কিনতে সক্ষম হন। জানুন সেই গ্রহ দুটি কী কী।
আপনি কি জানেন, যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারেন। শুধু তাই নয়, শনিদেবের কৃপায় তিনি গাড়ি, বাড়ি করবেনই। আবার আর্থিক দিকেও তাঁদের খুব লাভ হয়। বিলাসবহুলভাবে জীবনে থাকতে পারেন। দাম্পত্য জীবনেও তিনি খুব সুখী হন। তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো থাকে। বিদেশ যাত্রা করতে পারেন।

কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি শুক্র গ্রহ শুভ স্থানে থাকে তাহলে শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়ে সেই ব্যক্তির ওপর। যদি কোনও ব্যক্তির রাশির সঙ্গে শুক্র গ্রহের বিশেষ সম্পর্ক থাকে বা শুক্র সেই রাশির অধিপতি হন তাহলেও কিন্তু তারা গাড়ি কিনতে পারেন। এমনকি বাড়ি কেনার সম্ভাবনা থাকে তাদের। সর্বদাই তাঁরা নতুন নতুন জিনিস কিনতে পারেন। আর্থিকভাবে তারা উন্নতি করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন তাঁরা। এরা মডেল, শিক্ষা, চাকুরীর মতো কাজের সঙ্গে যুক্ত থাকেন। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। খুব সৎ মনের মানুষ হন এরা। তাছাড়া এরা খুব দয়ালু প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications