এপ্রিল মাসে একাধিক গ্রহ–নক্ষত্রের গোচর, লাভবান হবেন এই রাশির জাতকরা
এপ্রিল মাসে একাধিক গ্রহ–নক্ষত্রের গোচর, লাভবান হবেন এই রাশির জাতকরা
জ্যোতিষ শাস্ত্রের মতে গ্রহ–নক্ষত্রের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস খুবই বিশেষ হতে চলেছে। আসলে এই মাসে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এর পাশাপাশি নক্ষত্রেরও পরিবর্তন হবে। গ্রহ–নক্ষত্রের এই পরিবর্তনের প্রভাব সব রাশির জাতকদের ওপর পড়বে। গ্রহ–নক্ষত্রের এই অবস্থান যেখানে কিছু রাশির জাতকদের সমস্যায় ফেলবে, সেখানে আবার কিছু রাশির লোকদের অর্থনৈতিক ও মানসিক সমস্যা থেকে দূরে রাখতে পারে। আসুন জেনে নেওয়া যাক এপ্রিলে কোন গ্রহের রাশি পরিবর্তন হবে এবং কোন রাশিদের জবরদস্ত লাভ হবে।

এপ্রিল ২০২২–এ গ্রহের গোচর
জ্যোতিষ শাস্ত্রের মতে ৭ এপ্রিল মঙ্গলের গোচর হবে কুম্ভ রাশিতে। এর ঠিক পরের দিন ৮ এপ্রিল বুধ, মেষ রাশিতে গোচর করবে। এরপর ১২ এপ্রিল রাহু–কেতু উল্টো চালে চলবে। রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে গোচর করবে। ১৩ এপ্রিল বৃহস্পতি দেব মীন রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে গোচর করবে। ২৭ এপ্রিল বুধের গোচর হবে বৃষ রাশিতে। মাসের শেষে ২৯ এপ্রিল শনিদেব কুম্ভ রাশিতে গোচর করবে।

এই রাশিদের হবে জবরদস্ত ফায়দা
মিথুন রাশি: এপ্রিল মাস মিথুন রাশির জন্য লাভবান হবে। আসলে এই রাশিতে শনির ধাইয়ার প্রভাব রয়েছে। যদিও শনির গোচরের ফলে এই রাশির ওপর থেকে ধাইয়ার প্রভাব চলে যাবে। যে কারণে এই মাসে আটকে থাকা সব কাজ হবে। কোনও নতুন খবর পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এর সঙ্গে বিয়েতে আসা বাধাও দূর হবে।
কন্যা রাশি: এপ্রিল মাসটি কন্যা রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে। চাকরি পরিবর্তনের বিশেষ যোগ রয়েছে। সরকারি চাকরি করা লোকের জায়গায় পরিবর্তন আসতে পারে। অফিসে সম্মান বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। এছাড়া চাকরিতে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। বাড়িতে সুখের পরিবেশ থাকবে।
মকর রাশি: এই সময়ে শনি মকর রাশিতে গোচর করছে। ২৯ এপ্রিল শনিদেব মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। শনির রাশি পরিবর্তনের কারণে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। সেই সঙ্গে ভাগ্যও সহায় থাকবে এই মাসে। চাকরিতে নতুন ও লাভজনক সুযোগ আসবে। তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে।












Click it and Unblock the Notifications