এইসব জিনিস মেনে চললে প্রতিটি কাজেই পাবেন সফলতা, অপূর্ণ থাকবে না কোনও স্বপ্ন
এইসব জিনিস মেনে চললে প্রতিটি কাজেই পাবেন সফলতা, অপূর্ণ থাকবে না কোনও স্বপ্ন
কথাতেই আছে যাহা নেই মহাভারতে তাহা নেই ভারতে। সনাতন ধর্মের সবথেকে উল্লেখযোগ্য মহাকাব্য মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে নীতি জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রী কৃষ্ণ। আর সেখানেই উল্লেখ করা হয়েছে কর্ম যোগের কথা। ধর্ম ও কর্মের শিক্ষা বর্ণিত হয়েছে গীতায়, যা ভারতের জাতীয় ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হয়। জেনে নেওয়া যাক শ্রীমদ ভাগবত গীতা অনুযায়ী এমন কী কী কাজ আছে যা পালন করে চললে জীবনের প্রতিটি কাজেই আসবে সফলতা।

নিজেকে মূল্যায়ন করা
ভগবান কৃষ্ণের বাণী অনুযায়ী, জীবনে সফলতা পেতে গেলে সকলের আগে দরকার পৃথিবীতে নিয়মিত ঘটতে থাকা বিষয়গুলো জানার আগে নিজেকে মূল্যায়ন করা। কোনও মানুষের ভিতরে যে শক্তি এবং দুর্বলতা দুটই আছে সেগুলি সম্পর্কে জানা সকলের আগে দরকার। তবেই কোনও ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে উন্নত করতে এবং ভালো কাজ করতে সক্ষম হবেন।

ইতিবাচক চিন্তা
গীতায় বর্ণিত কথা অনুযায়ী শ্রী কৃষ্ণ বলেছেন, ইতিবাচক চিন্তার শক্তিতে সবচেয়ে কঠিন সময়ও অতিক্রম করা যায়। কোনও মানুষের চিন্তাভাবনা সঠিক হলে, সেই ব্যক্তি অর্ধেক যুদ্ধে জয়ী তখনই হয়ে যান। ইতিবাচকতায় পূর্ণ মন প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম, যখন নেতিবাচকতা একজন ব্যক্তিকে হতাশার গহ্বরে নিয়ে যায় তখন সে সকল কাজেই পরাজিত হয়। তাই সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে থাকা উচিত।

রাগ
শ্রী কৃষ্ণের বাণী অনুযায়ী, রাগ প্রতিটি মানুষের জীবনের অনেক সমস্যার মূলের কারক হয়ে দাঁড়ায়। রাগের মাথায় একজন ব্যক্তি নিজের বিবেক ও চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেন এবং তারফলে এমন কিছু করে বসেন যার ক্ষতিপূরণ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই রাগ করা কমানো উচিত।

ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ
জীবনে সবকিছু অর্জন করার পরও যদি কোনও ব্যক্তির নিজের মন ও ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তিনি জীবনে কখনোই সন্তুষ্ট হতে পারেন না। অর্থাৎ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ না করলে প্রকৃত সুখ কখনওই পাওয়া যায় না। তাই মনকে নিয়ন্ত্রণ করা দরকার।

পরিণতির কথা চিন্তা না করে কাজ করা
গীতার সবথেকে গুরুত্বপূর্ণ জ্ঞান হল 'মা ফলেসু কদাচনম'। অর্থাৎ একজন মানুষের প্রধান কাজ হলো নিজের কর্তব্য ঠিকমত পালন করা। কেউ যা চান তা পেতে আন্তরিকভাবে কাজ করা উচিত। এর জন্য ফলাফল লাভের লোভ ত্যাগ করা উচিত। কোনও মানুষের কর্মফল ভালো হলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications