রাহুর অবস্থান পরিবর্তনের প্রভাবে বদলে যাবে ভাগ্য, কোন কোন রাশিতে পড়বে ব্যাপক প্রভাব?

রাহুর অবস্থান পরিবর্তনের প্রভাবে বদলে যাবে ভাগ্য, কোন কোন রাশিতে পড়বে ব্যাপক প্রভাব?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশি পরিবর্তন করে। এই রাশি পরিবর্তনের প্রভাব সম্পূর্ণরূপে মানুষের জীবনে পড়ে এবং রাশিচক্রের এই পরিবর্তন কোনও ব্যক্তির জন্য শুভ, আবার কোনও ব্যক্তির জন্য অশুভ ফল প্রদান করে থাকে। নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে রাহু। আর সেক্ষেত্রে এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপরে।

রাহুর গুরুত্ব

রাহুর গুরুত্ব

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাহুর গুরুত্ব অপরিসীম। রাহুকে একটি ছায়া গ্রহ বলে বিবেচনা করা হয়। আবার অনেকে মনে করেন রাহু সবসময় মানুষের জীবনে অশুভ ফল প্রদান করে। কিন্তু এই ধারণ একদমই ঠিক নয়। কারণ রাহুকে ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা, কামনা, বিদেশ ভ্রমণ, যে কোনও জিনিস পাওয়ার বাসনা ইত্যাদির কারক গ্রহ বলা হয়ে থাকে। আর সেক্ষেত্রে রাহুর এই স্থান পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতক জাতিকার উপর প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান পরিবর্তন একাদশ তম ঘরে হতে চলেছে। যা জ্যোতিষশাস্ত্রে আয় ও লাভের স্থান হিসেবে বিবেচিত হয়। অতএব, এই সময়ে এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় ভাল লাভ করতে পারেন। এছাড়াও আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কারও ব্যবসা যদি বিদেশের সঙ্গে সম্পর্কিত হয় তবে ভাল লাভ হতে পারে। একই সময়ে, কর্মজীবন এবং ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। মিথুন বুধ গ্রহ দ্বারা শাসিত হয় এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসার দাতা বলা হয়। অতএব, এই সময়ে এই রাশির জাতকরা ব্যবসায় প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। অন্যদিকে, যাঁরা নতুন ব্যবসা করছেন কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন, যার কারণে লাভের যোগ তৈরি হবে। বিদেশে অধ্যয়নরত পড়ুয়ারা সুখবর পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

রাহুর এই অবস্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে কারণ রাহু দশম ঘরে প্রবেশ করেছে। যাকে বলা হয় কর্ম, ব্যবসা ও চাকরির স্থান। অতএব, এই সময়ে একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও, যারা ইতিমধ্যে চাকরিতে নিযুক্ত আছেন তাঁরা পদোন্নতি বা বেতনে ইনক্রিমেন্ট পেতে পারেন। ব্যবসায় প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এটাই সবথেকে ভালো সময়। একই সময়ে শেয়ার বাজারে অর্থ উপার্জন করতে পারেন। এই সময় কর্কট রাশির ব্যক্তিরা যানবাহন এবং সম্পত্তি কেনার জন্য চেষ্টা করতে পারেন, এবং তা ভালো হবে। শিক্ষার্থীরা যদি এই সময়কালে তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তাহলে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সামাজিক কাজ করলে সমাজে মর্যাদা বাড়বে এবং পৈতৃক সম্পত্তি লাভের সুবিধা পাবেন।

 মীন রাশি

মীন রাশি

রাহু মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে প্রবেশ করেছেন। যাকে অর্থবোধ ও বাচনভঙ্গির ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে এই রাশির ব্যক্তিরা হঠাৎ অর্থ পেতে পারেন। এছাড়াও, ব্যবসায় ভাল লাভ হতে পারে। একই সময়ে, কর্মজীবন এবং ব্যবসায় আশাহীন সাফল্য আসবে। সেই সঙ্গে শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এবং গোপন শত্রুদের বিনাশ ঘটবে। যদি রাজনীতিতে কঠোর পরিশ্রম করেন তবে সাফল্য পেতে পারেন। এই সময় যদি শেয়ার এবং লটারিতে বিনিয়োগ করতে চান তবে ভালো লাভ হতে পারে। ব্যবসায় লাভের লক্ষণ রয়েছে। এই সময়ে, একাধিক উত্স থেকে ভাল আয় হবে এবং অন্যদিকে, যারা সোনার ব্যবসা করছেন, তাঁদের এখনই বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+