শনিদেবের কোন বাহন জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলে জানেন?
শনিদেবের কোন বাহন জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলে জানেন?
সনাতন ধর্মে প্রতিটি দেব দেবীর কোনও না কোনও নির্দিষ্ট বাহন আছে। মনে করা হয় যে এই সকল বাহনগুলি হল সংশ্লিষ্ট দেবতার জীব জগতের প্রতিনিধি। তবে এই প্রতিটি বাহনেরই নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পশু এবং পাখি তাদের আচরণ অনুসারে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে। জ্যোতিষ মতে মনে করা হয়, পশু-পাখি রক্ষার জন্য এগুলোকে ঈশ্বরের বাহন হিসেবে যুক্ত করা হয়েছে। যাতে তাদের প্রতি কোনো অত্যাচার না হয়। গ্রহদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হলেন শনিদেব। কিন্তু তাঁর কোনও একটি নির্দিষ্ট বাহন নেই। কারন তিনি একাধিক বাহনে যাত্রা করেন। জ্যোতিষ শাস্ত্রে শনির মোট ৯টি বাহনের কথা বলা হয়েছে। কোনও ব্যক্তির জন্মছকে নক্ষত্র, তিথি গণনা করে শনিদেব কোন বাহন দিয়ে জাতকের রাশিতে গমন করেছেন তা জানা যায়।

ঘোড়া
ঘোড়াকে শক্তির প্রতীক মনে করা হয়। শনিদেব যখন অশ্বারোহণ করেন, তখন তিনি শত্রুকে জয় করতে পারেন। এই সময়ের মধ্যে যে কোনও ব্যক্তি প্রাণশক্তিতে পূর্ণ থাকেন। তাই যে কোনও কাজে ঝাঁপিয়ে পড়তে দুইবার ভাবেন না। তবে এই সময় মানুষকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, নাহলে ক্ষতির আশঙ্কা থাকে।

শিয়াল
শনিদেব যখন শেয়ালে চড়ে থাকেন, এই সময়ে কাউকে তিনি শুভ ফল দেন না বলে মনে করা হয়। কারণ এই প্রাণীকে শনিদেবের অশুভ বাহন বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে সকলের সাবধান হওয়া উচিত। কারণ এই সময় সকলের জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে।

হাঁস
শনিদেবের সবচেয়ে শুভ বাহন হাঁস বলে মনে করা হয়। শনিদেব যখন হাঁসে চড়ে যাত্রা করে থাকেন তখন এই সময়ে সকল জাতক জাতিকার অর্থনীতিতে উন্নতি হয়। এটি সকলের জন্য সম্মানের প্রতীক হিসাবেও বিবেচিত হয়।

কাক
কাককে শনিদেবের অশুভ বাহন বলে মনে করা হয়। এই সময়কালে, পরিবারে ক্লেশ বাড়ে। এই সময়ে ধৈর্য ধরে কাজ করা একান্ত জরুরী। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতিকারক হতে পারে। তাই সংযম নিয়ে কাজ করুন।

মহিষ
শনিদেব যখন মহিষে চড়ে থাকেন, তখন বুদ্ধিমত্তা ও চতুরতার সঙ্গে কাজ করা উচিত। শনিদেবের বাহন মহিষ শুভ ও অশুভ উভয়ই বলে বিবেচিত হয়। তাই এই সময়ের মধ্যে মিশ্র ফলাফল পাওয়া যায়।

গাধা
গাধাকে শনিদেবের অশুভ বাহন মনে করা হয়। কারণ এই সময় সাফল্য পাওয়ার জন্য ব্যক্তিকে অনেক সংগ্রাম করতে হয়। অনেক চেষ্টার পর তবেই সফলতা আসে।

হাতি
শনিদেবের হাতিতে চড়ে ভ্রমণ করা শুভ বলে মনে করা হয় না। এটি সকলের প্রত্যাশার বিপরীত ফলাফল দেয়। এই সময়ের মধ্যে সাহসীকতার উপর ভর করে চললেই কাজ মিটতে পারে, নাহলে অনেক ক্ষেত্রেই হতে পারে বিপদ।

সিংহ
ন্যায়ের দেবতা শনির যাত্রা সিংহ হলে শত্রুকে জয় করতে সাহায্য করে। এই বাহনটিকে শুভ বলে মনে করা হয়।

ময়ূর
শনির বাহন ময়ূর হলে শুভ ফল পাওয়া যায়। ময়ূরকে শুভতার প্রতিক হিসেবে বিবেচিত করা হয়। তাই শনিদেব যখন এই বাহনের উপর চড়ে যাত্রা করেন তখন অনেক শুভ ফল লাভ করা যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications