বৃহস্পতির আশীর্বাদে বদলে যাচ্ছে এইসব রাশির ভাগ্য, হবে বিপুল অর্থলাভ

বৃহস্পতির আশীর্বাদে বদলে যাচ্ছে এইসব রাশির ভাগ্য, হবে বিপুল অর্থলাভ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মানব জীবনের প্রতিটি চলন গ্রহ ও নক্ষত্র দ্বারা প্রভাবিত হয়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই গ্রহ সর্বক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধিতে শুভ ফল দেয়। এ ছাড়া গুরুকে সম্পদ, শিক্ষক, সন্তান, শিক্ষা ও বিবাহিত জীবনের কারক বলে মনে করা হয়। অতএব, বৃহস্পতির অবস্থানের পরিবর্তন প্রতিটি রাশিচক্রের জাতক জাতিকাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় প্রভাব ফেলে বলে মনে করা হয়। আর এপ্রিল মাসেই অবস্থান পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর কী কী বিষয়ে পড়তে চলেছে প্রভাব

বৃহস্পতির অবস্থান

বৃহস্পতির অবস্থান

বুধবার, অর্থাৎ ১৩ই এপ্রিল ২০২২ তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। তার নির্দিষ্ট গতিপথ অনুযায়ী আগামী বেশ কিছুদিন এই অবস্থানেই থাকবে বৃহস্পতি। এছাড়া শনির রাশি কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতি তার নিজস্ব রাশি মীন রাশিতে প্রবেশ করল। আর বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ প্রমাণ হতে চলেছে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃহস্পতির স্থান পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন বয়ে আনবে। এতদিন তাঁদের জীবনে যত সমস্যাই ছিল, এখন তা শেষ হবে। বন্ধ হয়ে থাকা কাজ শুরু হবে। আর্থিক অবস্থার উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা লাভ হবে। আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও আরও অনেক উপায়ে আয়ের উৎস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে একের পর এক সাফল্য আসবে। বস খুশি হবেন। ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে পারেন। নতুন কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে, যা খুব লাভজনক প্রমাণিত হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু লাভ দেবে। এই রাশির ক্ষেত্রে চাকরিতে অনেক সুবিধা পাওয়া যাবে। নতুন চাকরিও পেতে পারেন বা বর্তমান চাকরিতেই পদোন্নতি হতে পারে। এই রাশির জাতক জাতিকারা বেতন বৃদ্ধির সুখ পেতে পারেন। বিশেষ করে মার্কেটিং ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন। এই সময় ব্যবসায়ীদেরও অনেক আর্থিক সুবিধা দেবে।

কর্কট রাশি

কর্কট রাশি

১৩ এপ্রিল থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ দিন শুরু হচ্ছে। এই রাশির ব্যক্তিরা প্রতিটি কাজে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যাঁরা বেকার তাঁরা নতুন চাকরির খোঁজ পাবেন। কর্মক্ষেত্রে অর্থ লাভ হবে। পড়ুয়াদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাওয়ার সুযোগও হতে পারে। এমন ধরনের ব্যক্তি যাঁদের ব্যবসা বিদেশের সঙ্গে সম্পর্কিত, তাঁরা এই সময় লাভবান হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+