জুন মাসে সূর্যের স্থান পরিবর্তন কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের উপর জেনে নিন
জুন মাসে সূর্যের স্থান পরিবর্তন কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের উপর জেনে নিন
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভগবান সূর্য নারায়ণকে সকল গ্রহের অধিপতি হিসেবে মনে করা হয়। শুধু তাই নয়, সূর্যকে প্রত্যক্ষ দেবতা হিসেবেও বিবেচনা করা হয়। আর তাই তাঁর স্থান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূর্যের নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তনের প্রভাব সরাসরি পরে সকল রাশির জাতক জাতিকাদের মধ্যে। চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের জুন মাসের ১৫ তারিখ নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব। এই স্থান পরিবর্তনের প্রভাব পড়বে সকল রাশির জাতক জাতিকাদের উপর। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
সূর্যের স্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির পথ সুগম হবে। হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে। কাজের ক্ষেত্রে পদোন্নতির সুযোগও থাকবে। এই সময় আত্মবিশ্বাস বজায় থাকবে। কথাবার্তায় মাধুর্য থাকবে। কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে।

বৃষ রাশি
সূর্যের অবস্থান পরিবর্তনে কাজের ক্ষেত্রে উন্নতি হবে, যার কারণে আয়ের অবস্থারও উন্নতি হবে। কিন্তু পরিবারে অশান্তির পরিস্থিতি হতে পারে। বন্ধু বা পরিচিতের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কর্মক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আসতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে।

মিথুন রাশি
সূর্যের এই স্থান পরিবর্তন এই রাশির জন্য সমস্যা চলেছে। ব্যবসায় অসুবিধার সম্মুখীন হতে পারেন। মনের মধ্যে হতাশা বাড়বে কিন্তু এই সময় হতাশা থেকে সংযত থাকা প্রয়োজন। কথাবার্তায় কোমলতা বজায় রাখুন। কোথাও থেকে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। বহুদিন পর বন্ধুবান্ধব ও পরিচিতজনের সঙ্গে দেখা হতে পারে, যার ফলে ইতিবাচক শক্তি লাভ হবে

সিংহ রাশি
সূর্যের স্থান পরিবর্তনে এই রাশির ব্যক্তিদের পারিবারিক জীবন সুখী হবে। একাডেমিক বা বুদ্ধিবৃত্তিক কাজে উন্নতি আসবে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। তবে এই সময় মানসিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখতে হবে নাহলে ঝামেলা হতে পারে।

কন্যা রাশি
ব্যবসায় নতুন বিনিয়োগ হতে পারে। চাকরিতে নতুন কোনো দায়িত্ব পাওয়া যেতে পারে। সন্তানের সুখ পেতে পারেন। পরিবারে মতাদর্শগত মতপার্থক্য হতে পারে। বাড়ির আর্থিক অবস্থা ভালো থাকবে।

তুলা রাশি
সূর্যের স্থান পরিবর্তনের ফলে পারিবারিক সমস্যা হতে পারে। এই সময় আচরণে সংযত হতে হবে এবং অন্যের অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে। বাড়িতে মানসিক অশান্তি হতে পারে এবং এর ফলে আত্মবিশ্বাসও নড়ে যেতে পারে। পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণের যোগ হতে পারে। নতুন জায়গা থেকে টাকা পাওয়ার সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি
চাকরিতে অন্য জায়গায় বা শহরে বদলি হতে পারে। কর্মক্ষেত্রেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। এর কারণে মনের মধ্যে রাগ ও হতাশার উদ্ভব হবে। আবেগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে।

ধনু রাশি
সূর্যর এই স্থান পরিবর্তনের সময় পোশাক ও অন্যান্য আসবাবপত্রের প্রতি ঝোঁক বাড়তে পারে। লেখালেখি এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক কাজের প্রতি আগ্রহ বাড়বে, যা আয়ের নতুন দ্বারও খুলতে পারে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে।

মকর রাশি
এই পরিবর্তনের সময়ে পরিবারে কোনও ধর্মীয় কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে অনেক সাফল্য পাবেন, যার কারণে আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। পরিবারের সঙ্গে ধর্মীয় সফরেও যেতে পারেন। রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।

কুম্ভ রাশি
সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকারা চাকরি, পরীক্ষা এবং ইন্টারভিউ ইত্যাদিতে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। একাডেমিক কাজে ভালো ফল হবে। পিতামাতার সমর্থন পাবেন। পড়ার আগ্রহ থাকবে। নিত্যনতুন খাবারের ব্যাপারে আগ্রহ বাড়বে।

মীন রাশি
চাকরি পরিবর্তনের সুযোগ পাওয়া যেতে পারে। ব্যবসার কাজে অন্য কোথাও যেতে হতে পারে। কারও সঙ্গে কথোপকথনে উত্তেজনা এড়িয়ে চলুন। এই সময় নতুন গাড়ি কিনতে পারেন। তবে নিজের রাগ ও আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজন হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications