সূর্যের নক্ষত্র পরিবর্তনে আগামী একপক্ষ বয়ে নিয়ে আসবে আর্থিক উন্নতি

সূর্যের নক্ষত্র পরিবর্তনে আগামী একপক্ষ বয়ে নিয়ে আসবে আর্থিক উন্নতি

জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবকে সমস্ত গ্রহদের অধিপতি হিসেবে হিসাবে বিবেচনা করা হয়। সনাতন ধর্ম এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সূর্যকে প্রধান প্রত্যক্ষ দেবতা হিসাবেও পূজা করা হয়। এই কারণেই, সূর্যের অবস্থানের প্রতিটি পরিবর্তন, তা যে কোনও রাশি বা নক্ষত্রে স্থানান্তর হোক না কেন, সেটিকে জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হয়। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন শুধুমাত্র ১২টি গ্রহেই নয়, বরং সারা বিশ্বেই প্রভাব ফেলতে চলেছে। কিন্তু এরই সঙ্গে এমন কিছু রাশির জাতক জাতিকারাও আছে যেক্ষেত্রে এই স্থানান্তর খুবই প্রভাব ফেলতে চলেছে।

সূর্যের স্থান পরিবর্তন

সূর্যের স্থান পরিবর্তন

অর্দ্র নক্ষত্র সনাতন জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র রূপে বিবেচিত হয়ে থাকে। এই নক্ষত্র সমস্ত ২৭টি নক্ষত্রের মধ্যে ষষ্ঠ স্থানে অবস্থিত রয়েছে। অনেক রাশিতে এই নক্ষত্র উচ্চ স্থানে অবস্থান করে। সেই সকল রাশির জাতক জাতিকারা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। অর্দ্র নক্ষত্রের নিজস্ব রাশি হল মিথুন রাশি, যা বুধের রাশি হিসেবে চিহ্নিত। তবে অর্দ্র নক্ষত্রের অধিপতি রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। ইতিমধ্যেই ২২শে জুন ২০২২ তারিখে সকাল ১১টা বেজে ৪২ মিনিটে সূর্যর অর্দ্র নক্ষত্রে স্থানান্তর হয়েছে। আগামী ৬ জুলাই সকাল ১১টা বেজে ৯ মিনিট পর্যন্ত সূর্য এই নক্ষত্রেই অবস্থান করবেন। এই সময়ে সূর্য মিথুন রাশিতে প্রকট থাকবে এবং বিভিন্ন পর্যায়ে অবস্থান করবে এবং অনেক রাশিচক্রের উপর এর প্রভাবের সঙ্গে সঙ্গেই জীবনে নানা পরিবর্তন আনবে।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্যদেব ইতিমধ্যেই কিছু দিন আগেই স্থান পরিবর্তন করেছেন এবং মিথুনের অর্দ্র নক্ষত্রে প্রবেশ করেছেন। মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার যেমন দ্রুত উন্নতি হবে, তেমনি কর্মক্ষেত্রে প্রশংসা বাড়বে এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রেও লাভ হতে পারে। কিন্তু এই সময় স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্যের এই স্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই যাত্রা শুভ প্রমাণিত হবে। এই সময়ে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। এর সঙ্গে সম্পদের পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা করা হবে এবং এই সময়ে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সূর্যের রাশি পরিবর্তনের সময় যদি কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে তাঁদের লাভ হতে চলেছে। এছাড়াও, এই সময়ের মধ্যে কোনও নতুন কাজ শুরু করতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতকদের জন্য সূর্যের রাশির পরিবর্তন শুভ হবে। এই সময়ে অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি আয়ের উৎসও বাড়বে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হতে চলেছে। এই সময়ে যে কোনও কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন। সরকারি চাকরি সংক্রান্ত কিছু ভালো খবরও পেতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+